Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:56 pm, Saturday, 28 March 2026
  • 100 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় অবশেষে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি গ্রাম আদালতের শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে দলিলপত্র যাচাই-বাছাই ও সরেজমিনে মাপজোপ করে প্রকৃত মালিকের কাছে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাসিন্দা মোঃ লিয়াকত আলীর পুত্র মোঃ ফারুক আহমেদ মিঠু হিতামপুর মৌজায় অবস্থিত তার পৈতৃক সম্পত্তির মালিক। এসএ খতিয়ান ২৫১ ও ২৫৫ এবং বর্তমান বিআরএস খতিয়ান নং ৩১৮, দাগ নং ১০৩২ অনুযায়ী তিনি মোট ৯২ শতক জমির মালিকানা দাবি করেন। মিঠু অভিযোগ করেন, একই এলাকার আরমান শেখের পুত্র মোঃ মনিরউদ্দীন শেখ ও জনিরউদ্দীন শেখ দীর্ঘদিন ধরে ওই জমির আনুমানিক ৩৩ শতক জমি জবরদখল করে রেখেছিলেন। এ নিয়ে পূর্বে একাধিকবার মামলা-মোকদ্দমাও হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ফারুক আহমেদ মিঠু তার বৈধ কাগজপত্রসহ জমি উদ্ধারের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শনিবার (২৮ মার্চ) সকালে রাড়ুলী ব্রিজ সংলগ্ন এলাকায় উভয় পক্ষকে উপস্থিত রেখে গ্রাম আদালতের মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাড়ুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি সরেজমিনে মাপজোপ করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দলিলপত্র পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট দাগ ও খতিয়ানে বিবাদীদের কোনো বৈধ মালিকানা নেই-এ বিষয়টি তাদের অবহিত করা হয়।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চৌকিদার পরিমল এবং সার্ভেয়ার জিএম বদরুল আলমকে সঙ্গে নিয়ে ফারুক আহমেদ মিঠু তার পৈতৃক সম্পত্তির মাপজোপ সম্পন্ন করে সেখানে সীমানা নির্ধারণের কাজ চলমান রেখেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য স. ম. ছহিলউদ্দীন, আঃ হামিদ গাজী, মোঃ রমজান আলী সরদার, মোঃ ইলিয়াস মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বলেন, বাদী মিঠু যে দাগ ও খতিয়ানে জমি দাবি করেছেন, দলিলপত্র যাচাই করে সেখানে বিবাদীদের কোনো জমি পাওয়া যায়নি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাদীপক্ষকে মাপজোপ করে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল

আপডেট সময় : 07:18:56 pm, Saturday, 28 March 2026