Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন

পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক!

  • Reporter Name
  • আপডেট সময় : 06:33:03 pm, Sunday, 1 March 2026
  • 115 বার পড়া হয়েছে

চঞ্চল,

সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিটি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ি) এর কোনো প্রতিফলন নেই। রবিবার (১ মার্চ) পূর্ণ কর্মদিবস চলাকালেও দুপুর ২টা পর্যন্ত জাতীয় পতাকার স্ট্যান্ডটি শূন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। খোদ দপ্তরের শীর্ষ কর্মকর্তার মুখে ‘পতাকা উত্তোলনের নিয়ম জানা নেই’ এমন মন্তব্যে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার দুপুরে খামারবাড়ি প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের স্বাভাবিক কার্যক্রম চললেও জাতীয় পতাকা উত্তোলনের কোনো আয়োজন নেই। অথচ ‘বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত-২০২৩)’ অনুযায়ী, সকল সরকারি অফিসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন বাধ্যতামূলক। স্থানীয়দের অভিযোগ, বর্তমান উপ-পরিচালক এই কার্যালয়ে যোগদানের পর থেকেই নিয়মিত পতাকা উত্তোলন করা হয় না। বিষয়টি একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

অফিসে পরামর্শ নিতে আসা কৃষক রাসেল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এই পতাকা অফিসের সামনে ওড়ার কথা, কিন্তু খুঁটিটি ফাঁকা পড়ে আছে। এটি আমাদের জাতীয় চেতনার প্রতি চরম অবমাননা।”

ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান বলেন, “রক্তের বিনিময়ে অর্জিত পতাকা কর্মদিবসেও না তোলা চরম দায়িত্বহীনতা। এটি জাতীয় প্রতীকের প্রতি অবমাননা। এমন অবহেলার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

জাতীয় পতাকা উত্তোলনের আইনি বাধ্যবাধকতার বিষয়ে জানতে চাওয়া হলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাঈখুল আরিফিন এক বিস্ময়কর মন্তব্য করেন। তিনি বলেন, “পতাকা উত্তোলনের নিয়মের বিষয়টি আমার জানা নেই। আমি পরবর্তীতে আইনটি দেখে নেব। আইন থাকলে অবশ্যই উত্তোলন করা হবে।” পরবর্তীতে তাকে বিধিমালা ও আইনের নির্দিষ্ট ধারা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “জাতীয় পতাকা উত্তোলন না করা আইনের স্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে কথা বলবো এবং পরবর্তীতে যাতে এ ধরনের ধৃষ্টতা না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ।

পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক!

আপডেট সময় : 06:33:03 pm, Sunday, 1 March 2026