Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

ন্যায়বিচারের জন্য গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে: জেলা প্রশাসক

  • Reporter Name
  • আপডেট সময় : 12:24:23 pm, Wednesday, 14 January 2026
  • 67 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, ব্যক্তিত্বসম্পন্ন ও সামাজিকভাবে গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করলে স্থানীয় বিচারকার্যে সাধারণ জনগণের আস্থা বৃদ্ধি পাবে। যোগ্যতাসম্পন্ন লোকেরা বিচার করলে সে বিচার মামলা পর্যন্ত গড়াবে না। তাই ন্যায়বিচার প্রাপ্তির জন্য গ্রহণযোগ্য মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার বিকল্প নেই।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প আয়োজিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একসাথে কাজ করতে হবে৷ সকল পক্ষকে একত্রিত করার মাধ্যমে গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সক্রিয় করা গেলে আদালতে মামলা জট কমে যাবে, ছোট মিমাংসাযোগ্য বিষয় নিয়ে মামলা করতে হবে না। ফলে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, সামাজিকতা ও আত্মীয়তার বন্ধন অটুট থাকবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, গ্রাম আদালতের সফলতার গল্প ও সীমাবদ্ধতা গণমাধ্যমে প্রকাশ করতে হবে। বর্তমান জনপ্রিয় স্যোশাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে প্রচার করতে হবে। গ্রাম আদালতের বার্তা সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গ্রাম আদালতের ভালো কাজগুলোর প্রচার বাড়লে সাধারণ মানুষ এ আদালতের সেবা নিতে আগ্রহী হবে। এসময় তিনি নৈতিকভাবে শক্তিশালী হয়ে দক্ষতা, সততা ও ইচ্ছাশক্তির সমন্বয়ে গ্রাম আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

উম্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা স্থানীয় জনপ্রতিনিধিদের গ্রাম আদালত ও আইন বিষয়ে প্রশিক্ষণ, স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রচার, স্যোশাল মিডিয়ায় সময়োপযোগী কন্টেন্ট তৈরি করে প্রচার, জেলা প্রশাসনের তদারকি বৃদ্ধি, বিচারিক কার্যক্রমে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রাম আদালতে অন্তর্ভুক্ত করাসহ বিচারকার্যে জনপ্রতিনিধির পাশাপাশি মসজিদের ইমাম ও সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সিলেট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্না সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কোঅর্ডিনেশন এনালিস্ট ড. শঙ্কর পল ও গ্রাম আদালত আইন বিষয়ে উপস্থাপনা করেন লিগ্যাল এনালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী। এসময় জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কমিউনিকেশন এন্ড আউটরিচ এনালিস্ট সুমন ফ্রান্সিস গোমেজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

ন্যায়বিচারের জন্য গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে: জেলা প্রশাসক

আপডেট সময় : 12:24:23 pm, Wednesday, 14 January 2026