Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

 নির্বাচনের দাবীতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:00:40 am, Thursday, 24 October 2024
  • 168 বার পড়া হয়েছে

 নির্বাচনের দাবীতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার বেলা ১১টায় শহরের চকবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন  করেন তারা। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়- পৌর শহরের চকবাজার মসজিদ মার্কেটের ১৩০ জন ব্যবসায়ী নিয়ে ব্যবসায়ী সমিতির নির্বাচনের কথা ছিল আজ। কিন্তু এর আগে চকবাজার মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের হুমকি দিয়ে নির্বাচন না করার জন্য একটি নোটিশ দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে রাস্তায় নেমে পড়েন এবং সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।
চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী তোফায়েল আহমেদ- রাকিব হোসেন- কামরুজ্জামান মনু, আমজাদ হোসেন, রিয়াজ হোসেন বলেন- আমরা ৯৯ বছরের জন্য মার্কেটে দোকান ক্রয় করেছি। অথচ মসজিদ কমিটি আমাদের উপর জোরপূর্বক প্রভাব খাটাচ্ছে। আমরা ব্যবসায়ী সমিতির নির্বাচন করছি- কিন্তু মসজিদ কমিটি তা করতে দিচ্ছে না। আমরা বিকালের মধ্যে আমাদের নির্বাচন চাই এবং মসজিদ কমিটি বাতিল চাই।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী বলেন- চকবাজার মসজিদ মার্কেটটি পূর্ব থেকেই পরিচালনা করে আসছে মসজিদ কমিটি। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা আলাদা কমিটি করতে চাচ্ছে। আমরা তাদের বলেছি সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেব। কিন্তু তারা জোর করে কমিটি করতে চাচ্ছে। তারা যাতে কমিটি করতে না পারে তাই নোটিশটি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবদুল মুন্নাফ বলেন- ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে বিরোধ চলছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

 নির্বাচনের দাবীতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ।।

আপডেট সময় : 10:00:40 am, Thursday, 24 October 2024