Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নিজস্ব জমির খাজনা গ্রহণ ও রেকর্ডের দাবিতে জাজিরায় মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:37:48 pm, Monday, 6 October 2025
  • 135 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার ৪০ নং ডুবিসায়বর মৌজায় নিজস্ব জমির খাজনা গ্রহণ ও রেকর্ড সংশোধনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

সোমবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন এলাকার শত শত নারী-পুরুষ।

মানবন্ধনে বক্তারা জানান সি.এস, আর.এস ও এস.এ. রেকর্ড অনুযায়ী তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। ২০২২ সাল পর্যন্ত নিয়মিতভাবে খাজনাও পরিশোধ করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের সেই জমি সরকারের নামে দেখানো হচ্ছে, বন্ধ হয়ে গেছে খাজনা গ্রহণও।

এতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, আমরা বহু বছর ধরে নিয়মিত খাজনা দিয়েছি। অথচ এখন বলা হচ্ছে, জমি সরকারের নামে চলে গেছে। আমরা আমাদের নিজস্ব জমি ফেরত চাই। দ্রুত রেকর্ড সংশোধন, প্রকৃত মালিকদের নামে বি.ডি.এস রেকর্ড প্রদান এবং খাজনা গ্রহণ পুনরায় চালুর দাবি জানান।

স্থানীয় বাসিন্দা সুরুজ মোল্লা জানান, আমাদের সি এস, আর এস, এস এ, রেকোর্ডীয় সম্পত্তি কেনো এক নং খতিয়ানে ফালানো হচ্ছে। আমাদের জমি আমরা ফেরত চাই।

কাজিরহাটের বাসিন্দা আবু সিদ্দিক মিয়া বলেন, আমাদের বাড়িঘর আছে বিল্ডিং আছে চাষাবাদী জমি আছে। আমাদের জমি গুলো কেনো আমাদের নামে রেকোর্ড করে দেওয়া হচ্ছেনা। কেন ১ নং খতিয়ানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের দাবি আমাদের খাজনা গুলো নেওয়ার ব্যবস্থা করা হোক।

ডুবিসায়বর বন্দর এলাকার বাসিন্দা নার্গিস আক্তার বলেন, আমরা গরীব মানুষ। দুই এক করা জমি কিনে বাড়ি করছি। আমরা জানতামনাহ এত ঝামেলা হবে। কেনার পরে এই জমি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি এই সিকিস্তি না কেটে দেয় তাইলেতো আমাদের পায়ের তলায় মাটি থাকবো না।

এ বিষয়ে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদি হাসান বলেন, জনগণের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের উপর মহলে পৌছে দেয়ার ব্যবস্থা করবো এবং অনুরোধ করবো যেনো এটার দ্রুত সমাধান পাওয়া যায়। জনগণ যাতে রেকর্ড সুষ্ঠু ভাবে পায় আমরা সেই চেষ্টা করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

নিজস্ব জমির খাজনা গ্রহণ ও রেকর্ডের দাবিতে জাজিরায় মানববন্ধন

আপডেট সময় : 08:37:48 pm, Monday, 6 October 2025