Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে  

  • Reporter Name
  • আপডেট সময় : 07:52:38 pm, Thursday, 2 October 2025
  • 156 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশা পাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বরপাড়া গ্রামের মিঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মালেক অভিযোগ করে বলেন, জীবিকার তাগিদে তাদের তিন ছেলে প্রবাসে থাকে। নার্গিস মেম্বার ও তারা একই বাড়ির বাসিন্দা। জায়গা সম্পত্তি ও পূর্ব বিরোধের জের ধরে নার্গিস মেম্বারের আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগ ও মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। বিগত আওয়ামী সরকারের আমলে তিনি ওই দলের নেতাদের ব্যবহার করে আমাদের নানা ভাবে হেনেস্থা করেন। এখন তিনি আবার বিএনপি বনে গেছেন। এরপর আওয়ামী সরকারের পতনের পরও আমাদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি আমাদের বাড়ির চলাচলের রাস্তা নষ্ট করে দেন। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর গভীর রাতে নার্গিস মেম্বার ও তার ছেলে হেলালের নেতৃত্বে বসতঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমিশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য নার্গিস আক্তার ও তার ছেলে হেলাল উদ্দিনকে (৩৩) দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার।

অভিযোগের বিষয়ে জানতে আমিশাপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

প্রবাসী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার সতত্যা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোরশেদ আলম বলেন, দুর্গাপূজার কারণে পুলিশের ব্যস্ততা রয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে  

আপডেট সময় : 07:52:38 pm, Thursday, 2 October 2025