Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:11 pm, Monday, 6 October 2025
  • 169 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের আরো বেশি অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি আজ সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘HERizon Fest: Celebrating Women, Skills and Employment’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এদের বেশিরভাগই তরুণ। দেশের এই বিপুল জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের যোগাযোগ কৌশলগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। এ জন্য জাতীয় সংসদে আরো বেশি সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে। তাঁদের নেতৃত্বদানের ক্ষমতাকে বিকশিত করতে হবে। দেশের নীতি নির্ধারণের পর্যায়ে নারীদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে।

উপদেষ্টা আরো বলেন, আমাদের দেশের প্রায় ৭০ ভাগ মহিলা পোশাক শিল্পের সাথে জড়িত। জাতীয় অর্থনীতিতে নারী সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, সমাজের সর্বস্তরে এখনও নারীদের কাজের মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না। অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কর্মরত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

উপদেষ্টা বলেন, দেশে দক্ষ জনশক্তি সৃস্টিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের প্রায় ছয় কোটি কর্মক্ষম মানুষ দেশের জন্য সম্পদ। এদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মজীবী হিসেবে গড়ে তুলতে পারলে দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়াও, নারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়নের মূল ধারায় সম্পৃক্ত করার সুযোগ বৃদ্ধি করা সম্ভব। এ সময় উপদেষ্টা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

আপডেট সময় : 08:41:11 pm, Monday, 6 October 2025