
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সোনারগাঁও উপজেলা শাখার আয়োজনে ২০২৫ সালের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের উদ্ভোদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও টিম প্রধান, ঢাকা বিভাগ – এম. জি. মাসুম রাসেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন–বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক – মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন–প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – এম. আর. গনি মোস্তফা।অনুষ্ঠানটি উদ্বোধন করেন–নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক – মাহবুবুর রহমান মাহবুব আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী এজাজ ভূইয়া।
এছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,
এমন কোনো কাজ করা যাবে না, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যদি আপনারা মানুষের জন্য এবং দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে জনগণ আপনাদের নির্বাচিত করবে।
যারা ফ্যাসিবাদী আচরণ করে, তাদের এই দলে জায়গা হবে না।
নতুন কমিটি গঠনের সময় যেন কোনো আওয়ামী লীগের দোসর, আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ব্যক্তি বা বিতর্কিত চরিত্র নেতৃত্বে না আসে – এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রাজনীতি করতে হলে আদর্শ, শৃঙ্খলা ও নীতির সঙ্গে আপোষ না করে রাজনীতি করতে হবে। যারা এই পথের বাইরে যাবে, দুর্ভাগ্যবশত তারা দলের সাথে থাকতে পারবে না।
অতীতে আমরা ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো – তবে চরিত্র হারিয়ে নয়, বরং পরীক্ষিত হয়ে।সোনারগাঁওয়ের স্বেচ্ছাসেবক দলের মূল আদর্শই এই– সেবা, শৃঙ্খলা ও আদর্শ।
স্বেচ্ছাসেবক দল কোনো বাহিনী নয়, এটি একটি আদর্শভিত্তিক সংগঠন। এই কর্মীসভা দলীয় ঐক্য, শৃঙ্খলা, এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।অনুষ্ঠানে সদস্য প্রার্থী বাছাই এর মধ্য দিয়ে অনুষ্ঠানেট সমাপ্তি ঘোষণা করা হয়।

























