Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

নড়াইলে মা ও মেয়েকে কুপিয়ে জখম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:22:22 am, Thursday, 8 February 2024
  • 175 বার পড়া হয়েছে

নড়াইলে মা ও মেয়েকে কুপিয়ে জখম।।

নাহিদ হাসান মুন্না 
নড়াইল জেলা প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার-৭ ফেব্রুয়ারি-লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- মশাঘুনি গ্রামের নিজাম শেখের স্ত্রী লাবনি আক্তার-৪৫-এবং তার মেয়ে ময়না বেগম-২৫-। 

ভুক্তভোগী ও পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী মশাঘুনি গ্রামের নিজাম শেখের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের নাজিম উদ্দিন দেওয়ান এর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার সকালে নাজিম শেখের বাড়িতে গিয়ে তার কন্যা ময়না বেগমকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষ নাজিম দেওয়ান, তার স্ত্রী বিউটি বেগম এবং ছেলে আরিফ দেওয়ানসহ আরো অজ্ঞাত ৮/৯ জন। পরে দুপুরের দিকে ময়নাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার মা লাবনি বেগম বাড়ি ফিরলে তারা আবারো এসে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে।
হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতর লাবনি বেগম বলেন, নাজিম দেওয়ান ও তার স্ত্রী ছেলে মিলে প্রথমে আমার মেয়েকে পিটিয়ে আহত করে, পরে তাকে হাসপাতালে ভর্তি করে আমি বাড়ি ফিরলে আমাকে কুপিয়ে আহত করে। 
 ময়না বেগম বলেন, সকালে আমাদের বাড়িতে এসে নাজিম উদ্দিন দেওয়ান ও তার স্ত্রী ছেলেসহ অজ্ঞাত কয়েকজন মিলে আমাকে বেধড়ক পিটিয়ে আহত করে পরে আমাকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করে। এরপরে আমার মা বাড়িতে গেলে দুপুরে আমার মা কে ও তারা কুপিয়ে যখম করে আমি এ ঘটনার বিচার চাই।
এদিকে ঘটনার পর অভিযুক্ত নাজিম উদ্দিন দেওয়ান নিজে মারপিটের স্বীকার হয়ে আহত হয়েছেন দাবি করে হাসপাতালে ভর্তি হন। এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। 
তবে অভিযুক্ত নাজিম দেওয়ানের আহত হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টিকে নাটক বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী লাবনী বেগমের ছোট মেয়ে টুকটুকি বলেন, প্রথমে আমার বোনকে মারছে। আমরা যাওয়ার পর আমাদের ওপরও আক্রমণ করে। তারপর নিজে নিজেই অভিনয় করে মাটিতে শুয়ে পড়ে, আইসে হাসপাতালে ভর্তি হয়। 
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-কাঞ্চন কুমার রায় জানান, বিষয়টি তিনি জানেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

নড়াইলে মা ও মেয়েকে কুপিয়ে জখম।।

আপডেট সময় : 04:22:22 am, Thursday, 8 February 2024