
কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরের সিটি সেন্টারের ২য় তলার ফয়সাল মোবাইল শপে দুর্ধর্ষ চুরির ঘটনায় একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার হোটেল মিয়ামি-৩ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কুমিল্লা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৫টি দামি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
কুমিল্লা থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংঘবদ্ধ চোরের দলে মোট তিনজন ছিলো। এর মধ্যে একজনকে গ্রেফতার করা গেলেও অপর দুইজন পালিয়ে গেছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি পুরো ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে।

























