Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীদেরকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে :- সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:38:34 pm, Tuesday, 28 October 2025
  • 172 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “ভালো ছাত্র হওয়া যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন ভালো মানুষ হওয়া। একজন শিক্ষার্থী যখন নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে ওঠে, তখন সে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দেশকে ভালোবাসতে শিখতে হবে, কারণ দেশপ্রেমই মানুষকে সৎ, ন্যায়ের পথে এবং দায়িত্ববান নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নগরীর দামপাড়াস্থ বাগমনিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক মিলাদ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষক বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনেতা, বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষক কিংবা মেয়র হবে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ভবিষ্যতের ডাক্তার, ব্যারিস্টার কিংবা প্রধানমন্ত্রী তৈরি হতে পারে। তাই এখন থেকেই সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
মেয়র বলেন, এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ৬১ বছরের এই বিদ্যালয়ের ভবন এখন সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেব, যাতে দ্রুত ভবনের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা যায়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু তা যেন সম্পর্ক ও বন্ধুত্ব নষ্ট না করে। আজ যারা পুরস্কার পেয়েছে, যারা পায়নি তারাও একদিন সেই অবস্থানে পৌঁছাবে — এই বিশ্বাস নিয়ে পড়াশোনা করতে হবে। সবচেয়ে বড় শিক্ষা হলো পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিকতা বজায় রাখা।
মেয়র শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ওপরও গুরুত্বারোপ করে বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিনামূল্যে টাইফয়েড টিকা দিচ্ছে। বাইরে যার মূল্য ১৫০০ টাকা, সেই ভ্যাকসিন নগরবাসীকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছি। যারা এখনো এই টিকা নেয়নি, তারা দ্রুত এ টিকা গ্রহণ করবে—এটাই আমার আহ্বান।
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়তে চাই। এজন্য নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধ করা, আবর্জনা যথাস্থানে ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণ — এগুলো আমাদের সম্মিলিত দায়িত্ব।”
শেষে মেয়র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই একদিন সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই এবং বিদ্যালয়ের ক্রমোন্নতির জন্য শুভকামনা জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, অধ্যক্ষ মো. আবুল কাশেম, প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, রুমা বড়ুয়া, সাবিনা বেগম, শাহাদাত হোসাইন, বিধু ভূষণ, মানিক চন্দ্র রায় ও সেকান্দর পাশা।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, শিক্ষানুরাগী সদস্য নূর হোসাইন, সুকুমার দেবনাথ, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মির্জা মো. মনসুরুল হক, মো. বেলায়েত হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীদেরকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে :- সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:38:34 pm, Tuesday, 28 October 2025