Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

দেবলীনা-তথাগত: এক সম্পর্কের ইতি, দুই জীবনে নতুন প্রেমের সূচনা

দৈনিক আজকের বাংলা ডেস্ক:

একসময় টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটির তালিকায় ছিলেন দেবলীনা ও তার প্রাক্তন স্বামী তথাগত মুখোপাধ্যায়। সেই সম্পর্ক এখন অতীত। যদিও আইনিভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি, তবে গত তিন বছর ধরে তারা আলাদা থাকছেন।

তথাগতর নাম এখনও মাঝে-মধ্যেই শোনা যায় দেবলীনার মুখে। প্রাক্তন স্বামীর মঙ্গল কামনাই করেন তিনি।

এদিকে তথাগত আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন। সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা টলিপাড়ায় কারও অজানা নয়। বয়সের পার্থক্য থাকলেও তাদের সম্পর্ক এগিয়ে যাচ্ছে সজোরে।

সম্প্রতি তথাগতর নতুন ছবি রাস মুক্তি পেয়েছে। সেই ছবির সেটেই আলোকবর্ষার সঙ্গে সম্পর্কের সূত্রপাত। ছবির সাফল্যের পর প্রেমিকা আলোকবর্ষাকে নিয়ে উত্তরবঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেতা। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনেই স্পষ্ট, বর্ষার জঙ্গলে সময় কাটিয়ে বেশ ভালোই আছেন এই জুটি। এর আগেও মন্দারমণিতে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা।

প্রাক্তন স্বামীর নতুন সম্পর্কে দেবলীনা পুরোপুরি খুশি। অভিনেত্রীর কথায়, “আমাদের আইনি বিচ্ছেদ হয়নি বটে, কিন্তু তিন বছর ধরে আমরা এক ছাদের নিচে থাকি না। সেই অর্থে আমাদের দাম্পত্য জীবনের অস্তিত্ব নেই। আমি তথাগতকে এখনও ভালবাসি এবং ওর ভালো থাকাটাই চাই। তাই ওর নতুন সম্পর্কে আমি আনন্দিত।”

তিনি আরও বলেন, “এই ভালোবাসা আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করেছে। এখনও আমাদের পোষ্য সন্তানদের বিষয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করি। এমনকি সোশ্যাল মিডিয়ায় ওর চোখের তলায় কালি দেখলে ফোন করে খোঁজ নিই। ওর এমন অনেক গোপন কথা জানি, যা অন্য কেউ জানে না। তথাগত আমার জীবনে চিরকাল বিশেষ মানুষ হয়ে থাকবে।”

অন্যদিকে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে দেবলীনার জীবনেও নাকি নতুন প্রেমের আগমন ঘটেছে। গুঞ্জন, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের বন্ধনে জড়িয়েছেন তিনি। মিছিল-ধর্না থেকে অনুষ্ঠান—সব জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। সোশ্যাল মিডিয়ায়ও একসঙ্গে অনেক ছবি রয়েছে। যদিও দেবলীনা ও সৌম্য দু’জনেই সম্পর্কটিকে এখনো ‘ভালো বন্ধু’র বেশি কিছু বলেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

দেবলীনা-তথাগত: এক সম্পর্কের ইতি, দুই জীবনে নতুন প্রেমের সূচনা

আপডেট সময় : 08:16:02 pm, Monday, 7 July 2025