
সোহানুর রহমান বাপ্পি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
দীর্ঘ চার বছর দশ মাস আগে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে কিশোরগঞ্জ ত্যাগ করেছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম। এ সময়ে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয়ে থাকার পর অবশেষে চার বছর নয় মাস পর আবারও নিজ জেলা কিশোরগঞ্জে ফিরলেন তিনি।
ফিরেই সক্রিয়ভাবে বিএনপি ও ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন খাইরুল ইসলাম। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক বহু নেতা-কর্মী তাকে স্বাগত জানিয়ে মিছিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন—
• সেজান মাহমুদ হৃদয়, সাবেক সহ-সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল
• মোঃ রুবেল মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল
• মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল
• রাহান মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল
• মোঃ মানিক মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা
• মোহাম্মদ নাজির মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা
• মোঃ আকাশ, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক
• মোহাম্মদ তোফাজ্জল মিয়া, জান্নাতুল, শুভ ও আওয়ালসহ আরও অনেকে।
কিশোরগঞ্জে তার প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও রাজনৈতিক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

























