Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক

  • Reporter Name
  • আপডেট সময় : 09:03:34 pm, Thursday, 5 February 2026
  • 125 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর, বোয়ালী, চাবাগান, কুনদাঘাটা ও অলিয়ারচালা এলাকায় আজ বৃহস্পতিবার তুরাগ নদে মাছ ধরার হিড়িক পড়েছে। তবে এই মাছ ধরার পেছনে আনন্দের কোনো কারণ নেই—শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হওয়ায় মাছ দুর্বল হয়ে পড়ছে, ফলে খুব সহজেই ধরা পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মনিপুর, কোনাবাডী,সফিপুর ,গোরাই আশপাশের এলাকায় অবস্থিত শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। এতে তুরাগ নদের পানি ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। পানিদূষণের কারণে মাছ স্বাভাবিকভাবে চলাচল করতে না পেরে অসুস্থ ও দুর্বল হয়ে পড়ছে। এই সুযোগে জেলেরা এবং এলাকার সাধারণ মানুষ অল্প সময়েই প্রচুর মাছ ধরতে পারছেন।
রঘুনাথপুর এলাকার ব্যবসায়ী বিকাশ রক্ষিত এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,
“এভাবে যদি নদীতে বিষাক্ত পানি পড়তেই থাকে আর মাছ মরতে থাকে, তাহলে খুব শিগগিরই আমাদের তুরাগ নদে মাছের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখন যেভাবে মাছ ধরা হচ্ছে, তা ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত।”
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে শিল্প কারখানাগুলো কোনো ধরনের বর্জ্য শোধন ছাড়াই নদীতে দূষিত পানি ফেলছে। এতে শুধু মাছ নয়, নদীর পুরো পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, শিল্প কারখানাগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ, নদীতে বর্জ্য নিষিদ্ধকরণ এবং কার্যকর বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন এখন সময়ের দাবি। অন্যথায় তুরাগ নদ অচিরেই প্রাণহীন নদীতে পরিণত হবে বলে আশঙ্কা করছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক

আপডেট সময় : 09:03:34 pm, Thursday, 5 February 2026