
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের পুরান বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমির হোসেন খাঁনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।পুরান বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গত বৃহস্পতিবার বিকালে পুরান বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন খাঁনের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুল হক সরকারের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক মো.আমির হোসেন খাঁনের কর্মময় জীবনের ওপর স্বৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সালাম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলায়াত ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন।এরপর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বৈদ্যারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন স্কুলে সাবেক সভাপতি আবদুর রব মাষ্টার, এসএমসি’র সভাপতি মো.জীবন মিয়া, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল বাতেন,পুরান বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ওসমান গণি,তানজুরু নাহার,শিউলী আক্তার,পিটিএ সভাপতি মো. ইসমাইল হোসেন, এসএমসি’র সদস্য আবদুর ছাত্তার,স্থানীয় ওয়ার্ড সদস্য মো.শান্তি মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মো.সুমন মিয়া ও সাতানী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মো.জিয়াউর রহমান জিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

























