
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.।।
কুমিল্লার তিতাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই সহোদরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই ভাই আহত হয়েছে বলে জানা গেছে।আহত শান্তি মিয়া ও বাবুল হোসেন তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার কড়িকান্দি ইউনিয়ন চররাজাপুর গ্রামের মৃত সুন্দর আলীর দুই ছেলের মধ্যে।এ ঘটনায় গুরুতর আহত বাবুল হোসেন বাদী হয়ে প্রথমেই তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।পরে সুন্দর আলীর স্ত্রী বাদি হয়ে সেও তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন।স্থানীয় সূত্রে জানা যায়, চররাজাপুর গ্রামের মৃত সুন্দর আলীর প্রথম স্ত্রীর ছেলে শান্তি মিয়া (৬৫)ও দ্বিতীয় স্ত্রীর ছেলে বাবুল মিয়া (৩৮) এর মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।তারই জের ধরে দুই ভাইয়ের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।আহত বাবুল জানান,বিগত দেড় মাস পুর্বে শান্তি আমার মাথা ফাটিয়ে দেন,তার পর সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ সামাজিকভাবে বিচার করে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
কিন্তু গরিব বলে তাকে আমি ক্ষমা করে দেই। তার পর সে পুনরায় আমার উপড় হামলা করে আমার মাথা ফাটিয়ে আহত করে। তা ছাড়া তার চিহ্নিত সন্ত্রাসী ছেলে কামাল মালয়েশিয়ায় থেকে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, এর আগে আমি তোর বাড়ির দুই জামাইকে কুপিয়ে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছি। তোকেও তেমন করে খুন করব বলে অশ্লিল ভাষায় গালিগালাজ করে।এ ব্যাপারে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস জানান, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

























