
তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গড ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনব্যাপি উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে শিশু শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়নের ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুল হক সরকার,দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ শাহেনারা আক্তার,
কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ নুরুন নাহার আক্তার,ঐচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন,উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, উত্তর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলম,বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ খোকনআরা বেগম, উত্তর শ্রী নারায়ণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ ফৌজিয়া আক্তার, নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রাণী শীলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ।
























