Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

তারেক রহমানের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:46:47 pm, Saturday, 31 January 2026
  • 77 বার পড়া হয়েছে

চঞ্চল,

রংপুরে আয়োজিত এক ঐতিহাসিক বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রিয় নেতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুক্রবার রাতে অনুষ্ঠিত এই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

বক্তব্যের শুরুতে তিনি চলমান নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন যে, “বর্তমানে হাটে-বাজারে এবং সাধারণ মানুষের মাঝে আলোচনা হচ্ছে কোন দল, কোন ব্যক্তি এবং কোন মার্কাকে ভোট দেওয়া উচিত”। তিনি দৃঢ়তার সাথে জানান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিই হচ্ছে বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান রাজনৈতিক দল। একইসাথে তিনি তারেক রহমানকে বর্তমান সময়ের সবচেয়ে যোগ্যতম নেতা হিসেবে অভিহিত করে বলেন যে “তাঁকে ঘিরেই সারা দেশের মানুষ এখন উজ্জীবিত”।

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, “নৌকা এখন বাতিল হয়ে গেছে এবং লাঙলের প্রয়োজনীয়তাও শেষ”। ধানের শীষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তিনি বলেন, “মানুষের আহারের চাহিদা যেহেতু কেয়ামত পর্যন্ত থাকবে, তাই ধানের শীষও চিরকাল মানুষের প্রয়োজনে থাকবে”। বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তিনি তিস্তা নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত রংপুর অঞ্চলের মানুষের বঞ্চনার কথা তুলে ধরেন এবং সরাসরি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি মনে করিয়ে দেন যে ইতিপূর্বে তারেক রহমান ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনে উপস্থিত থেকে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে এই প্রকল্পের মাধ্যমে ২ কোটি মানুষের জীবন রক্ষা পাবে এবং উত্তরাঞ্চলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে জনতাকে উজ্জীবিত করে তিনি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

এই ঐতিহাসিক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর বিএনপির আহ্বায়ক ও সভার সভাপতি শামসুজ্জামান সামু, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর অঞ্চলের সকল আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং আটটি জেলার লাখ লাখ সাধারণ জনতা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

তারেক রহমানের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 08:46:47 pm, Saturday, 31 January 2026