Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ঢাকা- সিলেট মহাসড়কে রূপগঞ্জ অংশে ৮ কিলোমিটার তীব্র যানজট 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:33 pm, Tuesday, 23 September 2025
  • 117 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
 ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে  যাত্রী ও পরিবহন চালকরা।
 মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে মহাসড়কের বরাব থেকে রূপসী পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। চারটার পর থেকে যানজটের পরিধি বেড়ে মহাসড়কের কাঁচপুর থেকে কর্ণগোপ এলাকা পর্যন্ত ৮ কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ পরিবহন শ্রমিকরা।
যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে সড়কের উভয় পাশের কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে যাওয়া, সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ বড় গর্তে গাড়ি আটকে যাওয়াসহ বিভিন্ন কারণে দুপুর থেকে থেমে থেমে যানজট দেখা দেয়। বিকেলে সড়কে যানবাহনের চাপ বাড়লে যানজট বিস্তৃত হয়ে বিকেল চারটার দিকে যানজট বেড়ে কাচপুর থেকে কর্ণগোপ পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণ, পরিবহন শ্রমিক ও পথচারীদের।
এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের এ অংশে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরশনে দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে।
 নরসিংদীগামী মেঘালয় পরিবহনের যাত্রী মোস্তাক হোসেন বলেন, তাঁরা চারটায় যাত্রামুড়া এলাকা থেকে জ্যামে আটকা পড়েন ১ ঘন্টা লেগেছে বরপা এলাকায় আসতে। তিনি বলেন, সামান্য এগিয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। সামনের পথটুকু পার হতে কত সময় লাগবে কে জানে।
 পিকআপ ভ্যান চালক শিহাব উদ্দিন বলেন, গাউছিয়া মাল আনলোড করে সোয়া চারটায়  রওনা করেছি। কর্ণগোপ ইউ এস বাংলা হসপিটালের সামনে থেকেই জ্যামে আটকে গেছি। এক ঘন্টার বেশি লেগেছে রূপসি আসতে। কখন ঢাকায় পৌঁছবো বলতে পারছি না।
 আসিয়ান পরিবহনের যাত্রী মিল্টন হক বলেন, ভুলতা থেকে  চার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ৪৫ মিনিট সময় লেগেছে। অথচ এই রাস্তা ৫ মিনিটেই আসা যেত। এই সড়কের যানজট কবে শেষ হবে?
শিমরাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুজ্জামান  বলেন, খানাখন্দে রাস্তার বেহাল অবস্থা। আবার আগে যাওয়ার জন্য নিয়ম ভেঙে চালকরা বিপরীত রুটে গাড়ি ঢুকিয়ে একাধিক লাইন করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে হাইওয়ে পুলিশের জনবলেরও ঘাটতি রয়েছে। তাই যানজট নিয়েসনে একটু হিমশিম খেতে হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

ঢাকা- সিলেট মহাসড়কে রূপগঞ্জ অংশে ৮ কিলোমিটার তীব্র যানজট 

আপডেট সময় : 07:19:33 pm, Tuesday, 23 September 2025