Dhaka , Sunday, 7 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের পিতা হাছান আলীর ইন্তেকাল ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরেই লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ সভাপতি মোতালেবসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন আনচেলত্তি দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদেরপথসভা অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে :- ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী জি-মেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ, প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

টেকনাফে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই সন্তানের জনক  নিহত 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:53:46 pm, Sunday, 11 June 2023
  • 278 বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামের এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার বিকেলে ছুরিকাহত হওয়ার পর রোববার দুপুরে তার মৃত্যু হয়। নিহত যুবক রবিউল হাসান টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভিপাড়ার আবদুল করিমের পুত্র।
নিহতের স্বজন সাংবাদিক শাকের বিন ফয়েজ জানান, গুরুতর আহত রবিউলকে আশংকাজনক অবস্থায় রোববার দুপুরে 
কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খালেদা বেগম বলেন- ‘চিংড়ির টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে’।
নিহত রবিউল হাসানের বড় ভাই আবদুল্লাহ সাংবাদিকদের বলেন- ‘চিংড়ি প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মৌলভিপাড়ার একটি মার্কেটের সামনে শনিবার সন্ধ্যায় রবিউল হাসানকে হঠাৎ ছুরিকাঘাত করে সাইফুল ও তার সহযোগীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে রোববার দুপুরে কক্সবাজার থেকে চমেক হাসপাতালে নেয়ার পথে আমার ভাই রবিউল হাসান মারা যায়’। 
এই ঘটনায় সাইফুলসহ ৫ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিহত রবিউল হাসানের ভাই আবদুল্লাহ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন- ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

টেকনাফে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই সন্তানের জনক  নিহত 

আপডেট সময় : 11:53:46 pm, Sunday, 11 June 2023