Dhaka , Saturday, 6 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের পিতা হাছান আলীর ইন্তেকাল ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরেই লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ সভাপতি মোতালেবসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন আনচেলত্তি দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদেরপথসভা অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে :- ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী জি-মেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, পরে অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ, প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:23 pm, Saturday, 6 June 2026
  • 7 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সেবার মান উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক তদারকি জোরদার করার লক্ষ্যে ২৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের “হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি” গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে চিকিৎসা পেশাজীবী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে চট্টগ্রাম-৮ আসনের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, সিএমপি পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বিএমএ চট্টগ্রামের মনোনীত প্রতিনিধি অধ্যাপক (ডা.) তমিজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম এবং চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আমিনসহ ২১ জন ব্যক্তি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দীন এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাদার এবং বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই নতুন ব্যবস্থাপনা কমিটির দূরদর্শী নেতৃত্ব ও নিয়মিত তদারকির মাধ্যমে চমেক হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে এবং চট্টগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

আপডেট সময় : 08:03:23 pm, Saturday, 6 June 2026