
নিউজ ডেস্ক,
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স নির্মাণ ও সরবরাহসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এ এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অ্যাম্বুলেন্স নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডের ৪ নম্বর সরকারি বাসভবন-এ সাংবাদিকদের ব্রিফ করবেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত, অ্যাম্বুলেন্স নির্মাণের সম্ভাব্য পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল সম্পর্কে মন্ত্রীর সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।
























