
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমির ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা তারেক বিন হাসানের পিতা হাছান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৬ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম হাছান আলী দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরামুরা এলাকার একজন সম্মানিত বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ৭ জুন (রোববার) সকাল ৯টায় ফকিরামুরা কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
























