
কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালেয়শিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন পাচারকারীদের গোপন আস্তানা হতে মালেয়শিয়ায় পাচারের উদ্দেশ্য বন্দি রাখা ২১ জন নারী ও শিশুকে উদ্ধার করে।
উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

























