Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড ৬৮০ কোটি টাকার প্রকল্প শুরুর আগেই ল্যাপটপ ফটোকপি মেশিন ক্রয়ের নামে ২৫ লাখ টাকা উঠিয়ে নেয়ার অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:57:21 am, Sunday, 20 October 2024
  • 478 বার পড়া হয়েছে

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড ৬৮০ কোটি টাকার প্রকল্প শুরুর আগেই ল্যাপটপ ফটোকপি মেশিন ক্রয়ের নামে ২৫ লাখ টাকা উঠিয়ে নেয়ার অভিযোগ।।

মো. নাঈম হাসান

ঝালকাঠি প্রতিনিধি।।

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং সাবেক এমপি আমির হোসেন আমুর পছন্দের লোক হওয়ায় ২০২৩ সালে মার্চ মাসে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান এ.কে.এম নিলয় পাশা। গত বিশ মাসে নানা কৌশলে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অফিস চত্বরের কয়েক লাখ টাকার গাছ কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি  সুগন্ধা নদীর ভাঙ্গন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা সদর রক্ষা প্রকল্পের ৬৮০ কোটি টাকার কাজ শুরু করার আগেই কোটেশনের মাধ্যমে ল্যাপটপ ও ফটোকপি মেশিন কেনার নামে ২৫ লাখ টাকা তুলে নিয়েছেন বিভিন্ন ঠিকাদারের নামে। বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজের নামে টাকা তুলে নেয়ায়া হলেও ওশিয়ানের মালিক তানভির আহমেদ কিছুই জানেন না। 

অভিযোগ এবং অনুসন্ধানে জানা যায়- ২০২৩ সালের ১৪ মার্চ ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন নিলয় পাশা। যোগদানের পরই তিনি অফিস কম্পাউন্ডের লক্ষাধিক টাকা মূল্যের দুটি বড় মেহগনি গাছ কেটে বরিশাল নিয়ে যাওয়ার সময় পুলিশ গাছ আটক করে। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের সহায়তায় ব্যাকডেটে নিলাম দেখিয়ে রক্ষা পান। ২০২৩ -২০২৪ অর্থ বছরে ঝালকাঠি ও নলছিটি উপজেলা সদরের সুগন্ধা নদীর তীর রক্ষার জন্য ৬৮০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়। ৩৪ প্যাকেজের এ প্রকল্পে নলছিটির দপদপিয়া থেকে লঞ্চঘাট পর্যন্ত- ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙ্গণ কবলিত অংশ এবং গাবখান নদীর ভাঙ্গণ কবলিত অংশে জিও ব্যাগ এবং সিসি ব্লক দিয়ে বাধঁ নির্মানের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে নলছিটির দুটি প্যাকেজে ৭৪০ মিটার প্রকল্পের ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে। আরও ৮ টি প্রকল্পের কার্যাদেশ প্রক্রিয়াধীন। আরও নয়টি প্যাকেজের সিডিউল বিক্রির শেষ দিন ২১ অক্টোবর। কিন্তু মূল প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই গত জুন মাসে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা অতিগোপনে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠনের নামে কোটেশন দেখিয়ে ল্যাপটপ- ফটোকপি মেশিন এবং আসবাবপত্র ক্রয়ের নামে ২৫ লাখ টাকা বিল করে উঠিয়ে নেন। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজের মালিক তানভির আহমেদ কিছুই জানেন না। 

কোটেশনে অংশ গ্রহণের বিষয়ে তানভির আহমেদ মোবাইল ফোনে বলেন- ল্যাপটপ- ফটোকপি মেশিন এবং আসবাবপত্র সরবারহ সংক্রান্ত কোটেশনের বিষয়ে আমি কিছু জানি না, তবে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের অফিসে খোজ নিয়ে দেখতে পারি আমার লাইসেন্সে কোন কোটেশন দেখানো হয়েছে কি না।

ঝালকাঠির ঠিকাদার মাহামুদুল ইসলাম বলেন, ঝালকাঠির অফিসে কোন কোটেশন আহবান করা হলে সবার আগে ঝালকাঠির ঠিকাদাররা জানবে। ল্যাপটপ- ফটোকপি মেশিন এবং আসবাবপত্র সরবারহর কোটেশন সম্পূর্ন গোপন রাখা হয়েছে। নির্বাহী প্রকৌশলী তাঁর ঘনিষ্ঠ বরিশালের ঠিকাদারদের লাইসেন্সে কোটেশন দেখিয়ে নিজেই টাকা তুলে নিয়েছেন। ২৫ লাখ টাকার কোটেশনে দুটি ল্যাপটপ এবং তিনটি ফটোকপি মেশিন অফিসে আনা হলেও বাকি মালামালের কোন হদিস নেই। 

কাঁঠালিয়া লঞ্চঘাট এলাকায় বিষখালী নদীর তীর রক্ষার দুটি জরুরি কাজ দেখিয়ে গোপনে ৩০ লাখ টাকা পিরোজপুরের ঠিকাদারের নামে তুলে নেয়ার অভিযোগ রয়েছে নিলয় পাশার বিরুদ্ধে। এ ছাড়াও নির্বাহী প্রকৌশলী নিলয় পাশার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত অফিস করেন না ঝালকাঠিতে। বরিশালে তার স্ত্রী চাকুরী করায় তিনি বেশীরভাগ সময় বরিশালেই থাকেন। সেখানে তিনি বিকল্প অফিস বানিয়েছেন। ঝালকাঠির ঠিকাদাররা এবং অফিসের লোকজন বরিশালে গিয়ে স্বাক্ষর আনেন। অফিসে দুইজন ড্রাইভার থাকা সত্বেও তিনি  স্পিডবোড চালক দিয়ে গাড়ি চালান এবং অফিসের গাড়ীতেই তিনি বরিশাল যাতায়াত করেন। আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পাওয়া নিলয় পাশা নিজের দুর্নিতী আড়াল করতে এখন জামায়েতের সমর্থক সাজার চেস্টা করছেন এবং প্রচার চালাচ্ছেন তার বাড়ি বগুড়া জেলায়।

অভিযোগের বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সত্য নয়। সঠিক প্রক্রিয়ায় কোটেশনের মাধ্যমে যাবতীয় মালামাল ক্রয় করা হয়েছে। যিনি ঠিকাদার তিনি কোটেশনের বিষয়ে জানেন না এটা কিভাবে সম্ভব আমি বুঝি না। অনিয়ম আছে কি না অফিসে এসে দেখে যান

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড ৬৮০ কোটি টাকার প্রকল্প শুরুর আগেই ল্যাপটপ ফটোকপি মেশিন ক্রয়ের নামে ২৫ লাখ টাকা উঠিয়ে নেয়ার অভিযোগ।।

আপডেট সময় : 06:57:21 am, Sunday, 20 October 2024