Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

জাজিরায় মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ দমনে ওসির জনসচেতনতা সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:01 pm, Friday, 26 December 2025
  • 34 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়ন ও পালের চর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান জোরদার, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: সালেহ্ আহম্মদ।

সাম্প্রতিক সময়ে আয়োজিত এসব উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বৈঠকে ওসি মো: সালেহ্ আহম্মদ বলেন, মাদক সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইভটিজিং ও কিশোর অপরাধ সমাজে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

উঠান বৈঠকে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওসি বলেন, এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা নবাগত ওসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের জনসচেতনতা কার্যক্রম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জাজিরায় মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ দমনে ওসির জনসচেতনতা সভা

আপডেট সময় : 08:18:01 pm, Friday, 26 December 2025