Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে চট্টগ্রাম জেলা প্রথম, জেলার মধ্যে শীর্ষে সাতকানিয়া উপজেলা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:25:46 pm, Friday, 10 October 2025
  • 223 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশের মধ্যে ৬৪ জেলায় চট্টগ্রাম জেলা প্রথম স্থান অর্জন করেছে। আর চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে সাতকানিয়া উপজেলা অর্জন করেছে প্রথম স্থানের গৌরব।
জাতীয় পর্যায়ে এই গুরুত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি পাওয়ায় সাতকানিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের মাঝে আনন্দের বন্যা বইছে। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল ও শতভাগ বাস্তবায়নে দীর্ঘদিন ধরে নিবেদিতভাবে কাজ করে আসছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, ইউনিয়ন পরিষদ সচিবগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
সাতকানিয়ার ১৭টি ইউনিয়নের প্রতিটি সচিবই এখন সরকারি “জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য সেবা https://bdris.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে সব জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন রিয়েল টাইমে হচ্ছে। নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারছেন এবং ইউনিয়ন পরিষদের সচিবগণ যাচাই করে অনুমোদন করে দিচ্ছেন। এতে নিবন্ধনের সময় ও ভোগান্তি কমে এসেছে।
সাতকানিয়ার সদর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড দক্ষিণ রূপকানিয়ার মৃত মোহাম্মদ ইসলাম মেম্বারের ছেলে মোঃ মুছা শিবলু বলেন, গত মাসের ২ তারিখে আমার বোনদেরসহ আমার টুটাল ৭টা জন্ম নিবন্ধন করার আবেদন করিলে পরের দিন ৩ সেপ্টেম্বর মোবাইলে এসএমএস আসে। কোন ঝামেলা ছাড়া জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে।
এই অর্জন প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
“আলহামদুলিল্লাহ, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশে চট্টগ্রাম জেলা প্রথম স্থান অর্জন করেছে এবং চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে সাতকানিয়া উপজেলা শীর্ষস্থান লাভ করেছে। এই অর্জন সাতকানিয়ার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি এই সাফল্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” ইউএনও আরও বলেন, এই অর্জন বজায় রাখতে আগামী দিনগুলোতেও তথ্য হালনাগাদ, জনসচেতনতা বৃদ্ধি ও সেবা প্রদানের মান উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, জন্ম-মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ উপাদান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে চট্টগ্রাম জেলা প্রথম, জেলার মধ্যে শীর্ষে সাতকানিয়া উপজেলা

আপডেট সময় : 09:25:46 pm, Friday, 10 October 2025