Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে শ্রমিক নি*খোঁ*জ।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:38:27 pm, Thursday, 25 December 2025
  • 59 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪শে ডিসেম্বর) বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী গ্রামের মাঝামাঝি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। দুপুর তিনটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবরিদলের দুই সদস্য নদীতে তল্লাশী করে নিখোঁজ ওই শ্রমিকের কোন খোঁজ করতে পারেননি। আজকের মত ডুবরীদলের সদস্যরা তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছেন।

নিখোঁজ ওই শ্রমিকের নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা।

ওই নিখোঁজ শ্রমিকের খালু আবুল সরকার জানান, আরিফ ওই বল্কগেটে সুকানী না থাকায় বাড়িতে গেছে তার পরিবর্তে বদলি কাজ করতেন। তিনি গতকাল বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতা বশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্য বিশিষ্ট ডুবরী দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশী করে আরিফকে উদ্ধার করতে ব্যর্থ হন। সন্ধ্যা নামায় আজকের মত উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে দমকল বাহিনীর ডুবরি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। তকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে শ্রমিক নি*খোঁ*জ।

আপডেট সময় : 03:38:27 pm, Thursday, 25 December 2025