Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’

চট্টগ্রামে বিশ্ব অটিজম দিবস ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:34:38 pm, Sunday, 27 April 2025
  • 105 বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিশ্ব অটিজম দিবস ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম, ২৭ এপ্রিল ২০২৫- ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে।
নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “অটিস্টিক শিশুরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহানুভূতি নয়, সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। অটিজম বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। ‘স্নায়ুবৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।”
তিনি নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৫ বছরের সফল যাত্রার ভূয়সী প্রশংসা করে বলেন, “ডা. বাসনা মুহুরীর নেতৃত্বে এই প্রতিষ্ঠান আজ চট্টগ্রামসহ সারাদেশে অটিস্টিক শিশুদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।”
মেয়র জানান, অটিস্টিক শিশুদের জন্য চট্টগ্রামে ‘অটিস্টিক পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রকল্পে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে । তিনি বিশেষভাবে ‘নাগরিক কার্ড’ এবং ‘বিধবা কার্ড’ প্রদান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত নাগরিকরা উপকৃত হন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, “প্রতিটি স্কুলে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া প্রয়োজন। যাতে অটিস্টিক বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দ্রুত চিহ্নিত করে যথাযথ কাউন্সেলিং ও সহায়তা প্রদান করা যায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল আলম, পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের প্রধান মাধুরী ব্যানার্জী, বিশিষ্ট সাংবাদিক নাসিরুল হক, প্রফেসর ডা. সুদীপ পাল, প্রকৌশলী ঝুলন কুমার দাশ এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন ও মঞ্জুরুল আলম মঞ্জু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী

চট্টগ্রামে বিশ্ব অটিজম দিবস ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : 08:34:38 pm, Sunday, 27 April 2025