Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রামের তোফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:06:01 pm, Wednesday, 15 October 2025
  • 169 বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের বহুল আলোচিত তোফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীর দ্রুত অপসারণ ও গ্রেফতারের দাবীতে চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী গতকাল মঙ্গলবার নগরীর শুলকবহরস্থ জান মোহাম্মদ চাকলাদার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ওয়াকফ প্রশাসক দপ্তরের সিনিয়র পরিদর্শক মোঃ সাজ্জাদ হোসাইনের নেতৃত্ব একটি তদন্ত টীম একই সময়ে উপস্থিত এস্টেটের ওয়ারিস, মুসল্লী, ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। তদন্তকালীন সময়ে উপস্থিত সদস্যরা অনতিবিলম্বে দূর্নীতিবাজ, দখলবাজ, ভূমিদস্যু, ফ্যাসিস্ট মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরী’র বিভিন্ন অপকর্মের বর্ণনা দেন।

তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ব্যক্তিদের মতামত মনযোগ সহকারে শুনেন ও খাতায় লিপিবদ্ধ করেন। উপস্থিত আওলাদ, মুসল্লী ও ছাত্ররা সময়ের কালক্ষেপণ না করে ফ্যাসিস্ট মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরীকে অপসারণ করে নতুন মোতোয়াল্লী হিসেবে এস্টেটের ওয়ারিশ আলহাজ্ব ইউনুস চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র নজরুল ইসলাম চৌধুরীকে নিয়োগ প্রদান করার জন্য ওয়াকফ প্রশাসনের কাছে জোর দাবি জানান। তার পাশাপাশি ফ্যাসিস্ট মোতোয়াল্লীর বিরুদ্ধে যাথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানান। তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসাইন বলেন পুরাতন মোতোয়াল্লীকে অপসারণ করে নতুন মোতোয়াল্লী নিয়োগের বিষয়ে আওলাদ, মুসল্লী ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের মতামত গুরুত্ব সহকারে লিখিতভাবে লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে পেশ করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

উল্লেখ্য যে, তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত ফ্যাসিস্ট মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরীকে তদন্ত কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলেও আত্নগোপনে থাকার কারনে তিনি উপস্থিত ছিলেন না। তবে তার জ্যেষ্ঠ পুত্র মোঃ মানিক চৌধুরী তদন্ত মজলিসে উপস্থিত থেকে নিরব ভুমিকা পালন করতে দেখা যায়। তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে যে কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার আশংকা থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত লক্ষ্য করা গেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কামাল হোসেন এই ফ্যাসিস্ট মোতোয়াল্লী আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

চট্টগ্রামের তোফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

আপডেট সময় : 10:06:01 pm, Wednesday, 15 October 2025