Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

গাজীপুরে পাঁচ দিনের ব্যবধানে  নতুন ডিসি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:12:25 pm, Saturday, 15 November 2025
  • 128 বার পড়া হয়েছে
মো.ইমরান হোসেন,
গাজীপুরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও পরিবর্তন এলো  জেলা প্রশাসক (ডিসি) পদে। সদ্য নিয়োগপ্রাপ্ত মো. আজাদ জাহানের স্থলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে গত ৮ নভেম্বর ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু আজাদ জাহানের দায়িত্ব গ্রহণের আগেই তার স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে নিয়োগ দেওয়া হলো। ফলে পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গাজীপুরের জেলা প্রশাসক পদে পরিবর্তন হলো। একই দিনে বিদায়ি জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়।
 জানা যায়, মোহাম্মদ আলম হোসেন
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা । তিনি  ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের অংশ হিসেবে ১২ নভেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়। সেই তালিকায় ১০ নম্বরে ছিলেন মোহাম্মদ আলম হোসেন। তিনি ময়মনসিংহের বাসিন্দা। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে পাঁচ দিনের ব্যবধানে  নতুন ডিসি

আপডেট সময় : 06:12:25 pm, Saturday, 15 November 2025