Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

গাজীপুরে ট্রাক চাপায়  পিতা-পুত্র ও চালক সহ নিহত-৫।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:40:56 pm, Monday, 19 February 2024
  • 192 বার পড়া হয়েছে

গাজীপুরে ট্রাক চাপায়  পিতা-পুত্র ও চালক সহ নিহত-৫।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক চাপায়  পিতা -পুত্র  ও চালক সহ  অটোরিকশায় থাকা ৫ যাত্রী নিহত হয়েছে।  ঘটনাস্থলেই  ৩ জন নিহত হয় । অটোরিকশা চালক সহ অপর এক যাত্রীকে মুমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে একজন এবং অপরজন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা সকলেই একই এলাকার বাসিন্দা, তারা স্থানীয় একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন। 
সোমবার-১৯ ফেব্রুয়ারী-ভোর সাড়ে ৬ টার দিকে কালিয়াকৈর উপজেলায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ  মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের  টালাবহ গ্রামের মৃত  ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল-৬৫- একই গ্রামের মৃত আমজাদ আলীর  ছেলে আব্বাস আলী-৬৩-ও ছেলে জাহিদুল ইসলাম-৩৫-ভাউমান গ্রামের মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী-৫২-ও মৃত মুনসর আলীর ছেলে রমজান আলী-৪০-|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে একই বাড়ির পিতা -পুত্র সহ  চারজন একত্রে প্রতিদিনের মতো  অটোরিকশা করে স্থানীয় একটি ইটভাটায়  কাজে যাচ্ছিলেন । এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌছালে মহাসড়কের সার্ভিস লাইনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক  (ঢাকা মেট্রো-ড ,নং- ১৪-১৫৪৫) ওই অটোরিকশাকে মুখোমুখি ভাবে চাপা দেয়। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।  পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।  নিহত জাহিদুল ইসলামের পিতা আব্বাস আলী-৬৩-ও অটোরিকশা চালক  রমজান আলী-৪০-গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারাযান ।    সড়ক দূর্ঘটনায়  ভাউমান -টালাবহ  গ্রামের ৫ জন নিহতের খবর পৌঁছালে এলাকাবাসীর মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। শোকে কাতর হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা । বিশেষ করে পিতা পুত্রের নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ যেন ভারী হয়ে ওঠে । প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলে । ভাউমান -টালাবহ গ্রামে এক নিস্তব্ধতা বিরাজ করছে ।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

গাজীপুরে ট্রাক চাপায়  পিতা-পুত্র ও চালক সহ নিহত-৫।।

আপডেট সময় : 12:40:56 pm, Monday, 19 February 2024