Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি -রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:54:46 pm, Wednesday, 27 July 2022
  • 151 বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি -রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুটি গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের পাশাপাশি স্থানে উভয় পক্ষ এ কর্মসূচি আহ্বান করে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি দুভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সেতুমন্ত্রীর তিন ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু,ফখরুল ইসলাম রাহাত,রামপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন।

অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

স্থানীয় সূত্র জানায়, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের এনে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে এক প্রতিবাদ মিছিলের আহ্বান করেন সেতুমন্ত্রীর তিন ভাগনের অনুসারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন। ওই প্রতিবাদ মিছিলকে চ্যালেন্জ করে একই সময়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন যু্বলীগের সভাপতি আহছান উল্যাহ ভুট্রু একই বাজারের আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের ব্যানারে এক মতবিনিময় সভা আহ্বান করে। ইউপি সদস্য ভুট্রু বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছে, এ পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ব্যাপক বেড়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা। মুছাপুর ইউনিয়ন ফেনীর সোনাগাজীর সীমান্তবর্তী এলাকা হওয়ায় সংঘাতের আশঙ্কা বেশি।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ফেসবুকে সেতুমন্ত্রীকে দেওয়া একটি জনমত জরিপের পোস্টে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী আপত্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যের প্রতিবাদে আমরা প্রথমে কর্মসূচি ঘোষণা করলে তারা পাল্টা মতবিনিময় সভার আহ্বান করে। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব।

মুছাপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন যু্বলীগের সভাপতি আহছান উল্যাহ ভুট্রু বলেন, আগামী ৩১ জুলাই ইউনিয়ন যু্বলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওই মতবিনিময় সভাকে সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা একটি প্রস্তুতি সভার আহ্বান করি। । ওই সভা থেকে বাংলাবাজরে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। প্রথম আমরা এ কর্মসূচি আহ্বান করি। তারা পাল্টা কর্মসূচি ডেকে অন্যায় করেছে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে মুছাপুর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো.আইযুব আলীর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন,আমি ফেসবুকে দেখেছি মুছাপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুটি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মেজবা উল হক ভূঁইয়া বলেন,সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী থেকে কোন তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান জানান, তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি সম্পর্কে জানেন না। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি -রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

আপডেট সময় : 04:54:46 pm, Wednesday, 27 July 2022