Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে সাঁকো তৈরি করে দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:42:40 pm, Monday, 22 September 2025
  • 206 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতো কোমলমতি শিক্ষার্থীরা। সাঁকো পার হতে গিয়ে তাদের মনে প্রচন্ড ভয় কাজ করতো,কখন ভেঙে পড়ে যায়। এটা ছিল তাদের নিত্যদিনের দুর্ভোগ, ছিল জীবনঝুঁকি। এবার তাদের সেই দুর্ভোগ দূর হলো।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কোমলমতি এই শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে মজবুত সাঁকো তৈরি করে দিয়েছেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে আগের সেই ঝুঁকিপূর্ণ সাঁকো ভেঙে সেখানে নির্মিত হয়েছে নতুন এক দৃষ্টিনন্দন সাঁকো।
রবিবার (২১ সেপ্টেম্বর) সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। যারা এতোদিন দুর্ভোগ পোহাত সেই বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন সাঁকো উদ্বোধন করে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
স্থানীয় এলাকাবাসী জানান, ১৯৯৫ সালে বিশারা গ্রামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক এবং দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। দুই বছর আগে পাহাড়ি ঢলের পানির স্রোতে মাঠে প্রায় ৬০ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েন। প্রথমে নৌকা ব্যবহার করা হলেও পরে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মিত হয়। কিন্তু কিছুদিন যেতেই সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা সেই সাঁকো পার হতো।
নতুন সাঁকো নির্মিত হওয়ায় এলাকাবাসীও খুব খুশি। উপজেলার স্থানীয় বাসিন্দা শেখ শামীম বলেন, এতোদিন ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে গিয়ে খুব দুর্ভোগ পোহাত। তারা ভয় পেত। আগের সাঁকোটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় সবার মনেই দুশ্চিন্তা কাজ করতো। এবার নতুন সাঁকো নির্মাণের ফলে সকল কষ্ট দূর হলো।
বিদ্যালয়ের শিক্ষার্থী কুসুম আক্তার বলে, নতুন সাঁকো হওয়ায় এখন আমাদের আর কোন ভয় নাই। আমরা অনেক আনন্দিত।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পারি শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের কথা। কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবেই দ্রুত সিদ্ধান্ত নেই। আমার চাওয়াই ছিল, তারা যেন নিরাপদে, নির্ভয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে। সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আশা করছি ছাত্র ছাত্রী সহ স্থানীয় সকল জনগণের পারাপারে সুবিধা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে সাঁকো তৈরি করে দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

আপডেট সময় : 01:42:40 pm, Monday, 22 September 2025