Dhaka , Monday, 20 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল চট্টগ্রামের ‘ফুসফুস’খ্যাত সিআরবি রক্ষায় দিনভর উত্তাল জনতা সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে:- চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধনকালে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত-৪ ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে হাম-রুবেলা প্রতিরোধে উদ্যোগ: টিকা পাবে দেড় লাখ শিশু শ্রীপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ঝালকাঠিতে বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুড়িগ্রামে র‍্যাবের বড় সাফল্য: শোবার ঘরের খাটের নিচে মিলল ৭৬ কেজি গাঁজা, আটক ১ র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানে চকবাজারে’র চাঞ্চল্যকর সাজিদ হত্যার পলাতক আসামি সহযোগীসহ গ্রেফতার সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার প্রসঙ্গে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান বন্দরে চাঁদা না পেয়ে দুইজনকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

কোথাও পুরনো কমিটি বহাল থাকবে না ————————মির্জা আজম এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 03:08:54 pm, Wednesday, 7 July 2021
  • 201 বার পড়া হয়েছে

কোথাও পুরনো কমিটি বহাল থাকবে না ————————মির্জা আজম এমপি

কামরুজ্জামান কানু , জামালপুর।।

ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সারাদেশে তৃণমূল থেকে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে তৃণমূলকে ঢেলে সাজানো হবে। কোথাও কোনো পুরনো কমিটি থাকবে না। দলের সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক প্রত্রিকার তিনি এসব কথা বলেন।জেলা পর্যায়ে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে যাত্রা শুরু করেন মির্জা আজম। দায়িত্ব পালন করেছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের। এরপর টানা ১০ বছর ছিলেন সাধারণ সম্পাদক। চারদলীয় জোট সরকারের আমলে রাজপথে বলিষ্ঠ ভ‚মিকা রেখেছেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হন। বর্তমানে জাতীয় সংসদের সদস্য। ছিলেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ। ছিলেন সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। বর্তমানে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া ঢাকা বিভাগের জেলাগুলোর সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

মির্জা আজম বলেন, ঢাকা বিভাগে ১৭টি সাংগঠনিক জেলা। নির্বাচনী আসন হচ্ছে ৬৯টি। শতাধিক উপজেলা। সাংগঠনিক থানাও দুই শতাধিক। এর মধ্যে কিশোরগঞ্জেই সবচেয়ে পুরনো কমিটি রয়েছে। করোনার কারণে আপাতত সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ আছে। কিছু কাজ শুরু করেছিলাম। সম্প্রতি ঢাকা জেলার নেতাদের নিয়ে বসেছিলাম। সেখানকার সিদ্ধান্ত মোতাবেক জুলাই, সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকা জেলার সব থানার সম্মেলন শেষ করব। আগামী বছরের জানুয়ারিতে ঢাকা জেলার সম্মেলন করব। ২৭ জুন কিশোরগঞ্জে বর্ধিত সভার তারিখ নির্ধারণ ছিল। ১৫ জুলাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আর ২৯ জুলাই সম্মেলনের কথা ছিল। লকডাউনের কারণে সেটা পেছাতে হবে। এছাড়া আরো কিছু জেলায় বর্ধিত সভা ও সম্মেলনের তারিখ নির্ধারণে আমরা কাজ করছি।ঢাকা মহানগরীর সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ঢাকা বিভাগে সবচেয়ে দুর্বল সংগঠন ঢাকা মহানগর। কোনো চর্চা না থাকায় মহানগরের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের জড়তা চলে এসেছে। আমরা সচল করার চেষ্টা করছি। যেহেতু আমি ঢাকা সিটি রাজনীতির স্পর্শেই ছিলাম। আমার কিছুটা ধারণা আছে। যার কারণে কীভাবে কাজ করতে হবে, সেটা আমি বুঝি।তার মতে, ঢাকা মহানগর উত্তর মোটামুটি সচল হয়েছে। দক্ষিণ কিছুটা পিছিয়ে আছে। সমান্তরালভাবে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। ২০১৬ সাল থেকে থানা ও ওয়ার্ড কমিটিগুলো শুধু সভাপতি-সাধারণ দ্বারা চলছে। পাঁচ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আমরা তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি করার সুযোগ দিচ্ছি না। এজন্য ইউনিট থেকে কাজ শুরু করেছি, এরপর থানা ও ওয়ার্ডের সম্মেলন হবে। আগামী কেন্দ্রীয় সম্মেলনের আগে আমরা এগুলো শেষ করতে পারব বলে আশা করছি।কিশোরগঞ্জের কমিটি প্রসঙ্গে মির্জা আজম বলেন, কিশোরগঞ্জ হলো সারা দেশের মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে পুরনো জেলা কমিটি। এখানকার সবচেয়ে নতুন থানা কমিটির বয়সও ১৯ বছর। সেখানে ২৭ বছরের পুরনো থানা কমিটি বহাল আছে। এমনও কমিটি আছে যে কমিটির ৫ ভাগের ৪ ভাগ লোক মারা গেছে। একটা কমিটির ৫১ জনের মধ্যে ৩২ জন মারা গেছে। আরেকটা আহবায়ক কমিটির ৩৭ জনের মধ্যে ২৯ জনই মারা গেছে। কিশোরগঞ্জের সেই কমিটিগুলো এখনো চলছে। তবে ২৭ জুন আমরা বর্ধিতসভার একটা তারিখ দিয়েছিলাম। লকডাউনের কারণে হয়নি। পরিস্থিতি ভালো হলেই সেখানে বর্ধিতসভা করে নতুন কমিটি করব।

সাংগঠনিক কাজে বাধা বা সমস্যা মোকাবিলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাধা নয়, কিছু জটিলতা আছে। দায়িত্বশীল নেতাদের অনেকেই দলের গঠনতান্ত্রিক প্রক্রিয়ার চেয়ে ব্যক্তিগত ইচ্ছার প্রকাশকে বেশি মূল্য দিতে চান। এটাই মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে গঠনতন্ত্র অনুসরণ করতে বলি। এটা হলে আর কোনো সমস্যা থাকবে না।তৃণমূলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, দলীয় কোন্দলকে খুব বড় করে দেখছি না। আওয়ামী লীগ পুরনো দল। নেতা ও কর্মীর সংখ্যা বেশি। সমাধানের জন্য বসলেই কোন্দল মেটানো যায়। আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় সাংগঠনিক কাজে অনেকের আগ্রহ কমে গেছে। ব্যক্তিগত ব্যবসা নিয়ে বেশি মনোযোগী। এটাই বড় বাধা। এ কারণে আগামীতে নতুন কমিটিগুলোয় সংগঠনের প্রতি যাদের মহব্বত ও আত্মার টান আছে, তাদেরকেই স্থান দেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন

কোথাও পুরনো কমিটি বহাল থাকবে না ————————মির্জা আজম এমপি

আপডেট সময় : 03:08:54 pm, Wednesday, 7 July 2021