Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:37:27 pm, Monday, 6 April 2026
  • 27 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১৩২ বোতল ফেনসিডিল সদৃশ ‘ফেয়ারডিল’সহ আন্তঃজেলা নারী মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল (রবিবার) বিকেলে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট সংলগ্ন আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে অবস্থান নেয়। বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন তিন নারীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৩২ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া নারী মাদক ব্যবসায়ীরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুরের মৃত ওয়াহেদ আলীর মেয়ে রুপালি (৪৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জের মন্টুর মেয়ে স্মৃতি আক্তার (২৪) জয়পুরহাটের পাঁচবিবির লুৎফর প্রামানিকের মেয়ে মোছাঃ মোমেনা খাতুন (৪৯)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নারীরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা নারী সদস্য হিসেবে সুকৌশলে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করতেন।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : 04:37:27 pm, Monday, 6 April 2026