Dhaka , Monday, 8 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু অর্থমন্ত্রীর প্রতিশ্রুতিতে পতেঙ্গায় টানেল দিয়ে ওয়াসার পানি, ৬৩ বছর পর পতেঙ্গায় পানি, ৩ লাখ মানুষের স্বস্তি পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জামায়াতের আমিরের পিতা হাছান আলীর ইন্তেকাল ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরেই লালমনিরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ সভাপতি মোতালেবসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’, দেশে ফিরলেন পার্টির প্রতিষ্ঠাতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় চা দোকানদারের উপর হামলা -ভাংচুর,লুটপাট

  • Reporter Name
  • আপডেট সময় : 05:31:44 pm, Friday, 14 October 2022
  • 233 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় চা দোকানদারের উপর হামলা -ভাংচুর,লুটপাট

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা না দেয়ায় নিপেন্দ্র সরকার (৬০) নামে এক চা দোকানদারকে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। হামলায় নিপেন্দ্রর হাত ও পা ভেঙ্গে গেছে এবং মাথায় কাটা রক্তাক্ত জখম হয়েছে। বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর পৌরসভার শ্রীফলতলী জমিদারবাড়ির সামনে এঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীফলতলী গ্রামের মৃত সুরেন্দ্র সরকারের পুত্র নিপেন্দ্র সরকার (৬০) দীর্ঘদিন যাবৎ কালিয়াকৈর পৌরসভার শ্রীফলতলী জমিদার বাড়ির সামনে চা-পানের দোকান দিয়ে ব্যবসা করে আসছে। শ্রীফলতলী জমিদারদের জায়গায় দোকান করার সুবাদে জমিদার বাড়ির কেয়ারটেকার মো. নজরুল ইসলাম (৩৫) নানা রকম ভয়ভীতি ও হুমকী দিয়া দোকানদার নিপেন্দ্র সরকারের কাছ থেকে মাঝে মধ্যেই ৫০/১০০ টাকা চেয়ে নিত। এঘটনার একপর্যায়ে বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ১০টার সময় জমিদার বাড়ির কেয়ারটেকার মো.নজরুল ইসলামের নেতৃত্বে ২/৩জনের একদল সন্ত্রাসী দোকানে এসে নিপেন্দ্র সরকারের কাছে ১ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় সন্ত্রাসীদের দাবীকৃত ১হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ক্ষুব্দ হয়ে লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং মাথায় আঘাত করিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। পরে সন্ত্রাসীরা দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ও দোকানের ক্যাশ হতে নগদ ৩হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মূমূর্ষ অবস্থায় নিপেন্দ্র সরকারকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে দ্রুত তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদীনি হাসপাতালে নিয়া ভর্তি করা হয়। এঘটনায় চা দোকানদার নিপেন্দ্র সরকারের পুত্র বিপুল চন্দ্র সরকার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় চা দোকানদারের উপর হামলা -ভাংচুর,লুটপাট

আপডেট সময় : 05:31:44 pm, Friday, 14 October 2022