Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য ট্রপিক্যাল নীটেক্স বন্ধ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:41:15 pm, Monday, 2 February 2026
  • 95 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কারখানার শ্রমিকরা সকালে কাজে এসে এই নোটিশ দেখতে পায়। গতকাল রোববার দুপুরের পর থেকেই কারখানার বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে সন্ধ্যায় ঢাকা – টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

জানাযায় , ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানার গত এক বছর আগের ছুটির আট হাজার টাকা চলতি বছরের প্রথমে দেয়ার কথা থাকলেও এখনো কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। তবে কর্তৃপক্ষ অন্যান্য টাকা পরিশোধ করলেও ছুটির টাকা পরিশোধ না করায় শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ শুরু করে। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সোমবার সকালে কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেন। পরে শ্রমিকরা কারখানা ফটকে গেলে কারখানাটি বন্ধ দেখতে পান। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারখানার শ্রমিক আসলাম মিয়া ও লাকী আক্তার বলেন, আমাদের এক বছরের ছুটি বাবদ টাকা পাওয়ার কথা। মালিক পক্ষ টাকা না দিয়ে নানা রকমের বাহানা করছে। তাই আমরা আন্দোলন করেছি। এর পর আজ সকালে গিয়ে দেখি কারখানা বন্ধ। আমাদের কয়েকশত শ্রমিক পরিবার নিয়ে এখন না খেয়ে থাকবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানা বন্ধের পর সকালে শ্রমিকরা সেখানে জড়ো হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোন সমস্যা সৃষ্টি হয়নি। তবে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে দ্রুত বিষয়টি সমাধান হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য ট্রপিক্যাল নীটেক্স বন্ধ ঘোষণা

আপডেট সময় : 04:41:15 pm, Monday, 2 February 2026