Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

কাদের মির্জার বিরুদ্ধে তালা মেরে মার্কেট বন্ধ করার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:31:14 pm, Monday, 27 September 2021
  • 292 বার পড়া হয়েছে

কাদের মির্জার বিরুদ্ধে তালা মেরে মার্কেট বন্ধ করার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে একটি মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বসুরহাট বাজারের আমিন মার্কেটে এ তলা ঝুলানো হয়। ওই মার্কেটে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মার্কেটের মালিক হাইকোটের অ্যাডভোকেট আশিক-ই-রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আশিক-ই-রসুল অভিযোগ করেন, বসুরহাট পৌরসভার বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা মেয়র নির্বাচিত হওয়ার পর পৌরসভার আইন মেনে তার অনুমতি নিয়ে আমিন মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলার ভবণ নির্মাণ করা হয়। মার্কেটে ২০টি দোকান রয়েছে। এর মধ্যে খাবার হোটেল, ফার্মেসী ও একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক সহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৬ সেপ্টেম্বর পৌর সভার মেয়র আবদুল কাদের মির্জার স্বাক্ষরিত একটি নোটিশ তারা গ্রহন করে । মেয়রের নোটিশ অনুযায়ী আমরা ২০ সেপ্টেম্বর কাগজপত্র নিয়ে নোটিশের শুনানীতে অংশ গ্রহন করি। তিনি আরও অভিযোগ করেন, মেয়রের নোটিশ পেয়ে গত ২০ সেপ্টেম্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পৌর ভবনে গেলে পৌর সভার সচিব হালিম উল্যাহ মেয়র আবদুল কাদের মির্জার নামে ১০ লাখ টাকার পে-অর্ডার দেওয়ার জন্য নির্দেশ দেয়। এর পর সোমবার বিকালে কাদের মির্জা লোকজন নিয়ে এসে মার্কেট থেকে লোকজন বের করে দিয়ে প্রধান ফটকে তারা ঝুলিয়ে দেন। কাদের মির্জার হুমকির পর আমি আতঙ্কে রয়েছি। যে কোন সময় আমাদের ওপর হামলা হতে পারে।

এ বিষয়ে বসুরহাট পৌরসভার সচিব হালিম উল্যাহর সঙ্গে কথা বললে তিনি ১০ লাখ টাকার পে-অর্ডার চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাইফ উদ্দিন আনোয়ার বলেন এই ঘটনা সর্ম্পকে কেউ তাকে অবহিত করেনি। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

কাদের মির্জার বিরুদ্ধে তালা মেরে মার্কেট বন্ধ করার অভিযোগ

আপডেট সময় : 09:31:14 pm, Monday, 27 September 2021