Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

এএসআইয়ের বিরুদ্ধে মাল ক্রোকের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:04:18 pm, Sunday, 31 July 2022
  • 153 বার পড়া হয়েছে

এএসআইয়ের বিরুদ্ধে মাল ক্রোকের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.সুমন হোসেনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে বসতঘরের মালপত্র ক্রোকের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বেলাল হুজুরের বাড়ির সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম পারুল (৩০) বলেন, তার স্বামী ২০১৬ সালের উপজেলার চাপরাশিরহাট ইসলামী ব্যাংক থেকে ৪লাখ ৯০হাজার টাকা ঋণ নিয়ে দেশে ব্যবসা শুরু করেন। এরপর তার স্বামী বিদেশ চলে গেলে ২০১৯ ঋণখেলাপি হয়ে যায়। এ ঘটনায় ইসলামী ব্যাংক চাপরাশিরহাট শাখা আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তার স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও মালপত্র ক্রোকের আদেশ দেয়। গত ২ মাস আগে আমরা ব্যাংকের পাওনা ৪লাখ ৭৫ টাকা পরিশোধ করি। এরপর ব্যাংক আরও ২৮হাজার টাকা পাওনা দাবি করলে গত ২৫ জুলাই বাকী ২৮হাজার টাকাও পরিশোধ করা হয়। কিন্তু ব্যাংকের পাওনা পরিশোধের পর ওই কাগজপত্র এখনো আদালতে গিয়ে পৌঁছায়নি বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

পারুল অভিযোগ করে আরও বলেন, এক সপ্তাহ আগে আমার স্বামী সৌদি থেকে দেশে আসে। এমন খবর পেয়ে শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার এএসআই মো.সুমন হোসেন আরেকজন পুলিশ কনস্টেবলসহ আমাদের বাড়িতে আসেন। ওই সময় আমার স্বামী বাড়িতে না থাকায় আমি তাদেরকে সকল ঘটনা খুলে বলি। এরপর এএসআই সুমন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ঘর থেকে মালপত্র বাহির করতে উদ্যত হয় এবং ঘরে তালা মেরে দেওয়ার হুমকি দেয়। ওই সময় আমি এএসআই সুমনের কাছে জানতে চাইলে তিনি আদালতের মালপত্র ক্রোকের আদেশ দেখিয়ে বলেন, বেশি কথা বলতে পারবোনা। আমরা এসেছি আপনার সম্পত্তি নেওয়ার জন্য। পরবর্তীতে এ ঘটনা দফারফা করতে সে ২০ হাজার টাকা দাবি করে। এরপর প্রথমে তাকে ২ হাজার টাকা দেওয়া হয়, না মানলে আরও ৩হাজার টাকাসহ মোট ৫হাজার টাকা নিয়ে সে চলে যায়। এএসআই সুমন আরও বলে প্রথমে টাকা দিয়ে দিলে এতো ঝামেলা হতো না।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো.সুমন হোসেন বলেন,আমি মাল ক্রোকের একটি আদেশ নিয়ে সেখানে যাই সত্য। তবে মাল ক্রোকের ভয় দেখিয়ে কোন অর্থ গ্রহণ করিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,বিষয়টি তার জানা নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

এএসআইয়ের বিরুদ্ধে মাল ক্রোকের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

আপডেট সময় : 08:04:18 pm, Sunday, 31 July 2022