Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:43:42 pm, Thursday, 8 February 2024
  • 160 বার পড়া হয়েছে

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত।।

এম. মতিন চট্টগ্রাম ব্যুরো।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার-৮ ফেব্রুয়ারি-বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।  
একই সাথে বদলিজনিত বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর হোসেনসহ অবসরে যাওয়া সহকারী শিক্ষক জামিল আহমদ আনসারী ও সহকারী শিক্ষিকা শ্রীমতি গৌরী প্রভা দাশকে বিদায় সম্মাননা স্মারক এবং নতুন শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম কিরণকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ২০২৪ সালের এস এস সি শিক্ষার্থীদের বিদায় নবগতদেরও বরণ করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা: ওয়াকিল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, বাবু সুমন শর্মা, মীর গোলাম মোস্তফা বাবুল, মো. জামাল উদ্দিন, খোরশেদ আলম, আলমগীর হোসেন বাবু, ফজলুল কাদের ও ফুলমালা প্রমূখ। 
প্রধান অতিথির বক্তব্যে ডা: ওয়াকিল আহমদ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। শিক্ষার একটি বড় অংশ ক্রীড়া ও সাংস্কৃতি। খেলাধুলা আনতে পারে সুস্থ দেহ-সুস্থ মন। বিজয়ী হওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার। খেলাধুলার পাশাপাশি নিজের মেধাকে বিকশিত করতে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। এক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করলেই স্ব-শিক্ষার জ্ঞানার্জন সম্ভব হবে।
অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার সন্তানের জন্য বেশী বড় সম্পদ রেখে যাবেন না। যদি সম্ভব হয়, আপনার সন্তানকে সম্পদে পরিণত করুন। আপনার সন্তানকে নৈতিকতা, সাহস, সত্য ও শিক্ষাকে নিয়ে বড় করুন।
এ সময় লালানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মো. হানিফ, দ: রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, গিয়াসউদ্দিন শওকত, আলমগীর কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত।।

আপডেট সময় : 01:43:42 pm, Thursday, 8 February 2024