স্টাফ রিপোর্টার,ঈদগাঁও ।।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত ঈদগাহ উপ জেলা আদর্শ সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শাহিনের সভাপতিত্বে ও কালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর।
এতে উপস্থিত ছিলেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঈদ গাঁও উপজেলা যুগ্ন আহবায়ক জাওয়ান উদ্দিন রায়হান,মোহাম্মদ আনাছ,শাহিন,জয়নাল
আবেদীন,আবদু রহমান,আরিফুল ইসলাম মামুনুর রশিদ, নেজাম উদ্দিন,সাঈদ মোহাম্মদ,
মোহাম্মদ হারুন, ওয়াহিদ, মোর্শেদ, তৌহিদ, ইউসুফ ও এহচানসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে এতিমদের মাঝে নগদ অর্থ সহায় তা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। যাত্রা কালে ভাল কাজে আদর্শ সোসাইটিকে নবগঠিত ঈদগাঁও উপজেলার মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন অনেকে।

























