Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

ঈদগাঁওতে পানিতে ডুবে একসাথে তিন শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 11:54:16 am, Tuesday, 25 March 2025
  • 200 বার পড়া হয়েছে

ঈদগাঁওতে পানিতে ডুবে একসাথে তিন শিশুর মৃত্যু

শওকত আলম, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় পানিতে ডুবে একই গ্রামের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন ওই এলাকার মনজুর আলমের কণ্যা মরিয়ম -০৯- ইউসুফ নবীর কণ্যা রিয়া মনি -০৯- জাফর আলমের কণ্যা তসলিমা-০৮-।

জানা যায়, সোমবার (২৪ মার্চ) দুপুরে গ্রামের একটি বিলে শাক তুলতে যায় শিশুরা। এরপর থেকে তাদের খোঁজ পায়নি পরিবার।

নিহত মরিয়মের পিতা মনজুর আলম জানান, গ্রামের একটি ছেলের কাছে খবর পেয়ে বিষয়টি সন্দেহজনক লাগলে জাল নিয়ে বিলে ছুটে যান তিনি। পরে বিলের পানিতে জাল ছিটকে মারলে প্রথমবারেই নিজ কণ্যার মরদেহ জালে আটকায়।

একে একে আরও দুইবার জাল মেরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানান মঞ্জুর আলম।

বিলের এতো পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টির কারণ জানতে চাইলে এলাকাটির বাসিন্দারা জানান, বিগত কয়েকমাস আগে জালালাবাদের এ “ধনকা বিল” থেকে প্রচুর পরিমাণে কাটা হয়েছে টপ সয়েল। বিপুল পরিমাণে মাটি লুট করার ফলে জমিতে গভীর গর্তের তৈরি হয়েছে, পরে ধান চাষ করতে ফসলি জমিতে পানি ঢুকালে গর্তগুলো পানিতে ভরে যায়। এতে বুঝার উপায় নেই কোনটা গর্ত আর কোনটা সমতল। আর এ গর্তের পানিতে পড়েই মৃত্যু হয় এ শিশুদের।

মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণ ছুটে যান জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। এসময় ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং তিন পরিবারকে দাফন কাজ সম্পন্ন করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং এই দুঃখজনক ঘটনায় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
শিশুদের জানাজা আগামীকাল ২৫ মার্চ ২০২৫ ইং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ঈদগাঁওতে পানিতে ডুবে একসাথে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় : 11:54:16 am, Tuesday, 25 March 2025