Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

ইউএনও’র কক্ষে তরুণকে পেটালেন আনসার সদস্যরা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:12:59 am, Thursday, 22 September 2022
  • 140 বার পড়া হয়েছে

ইউএনও'র কক্ষে তরুণকে পেটালেন আনসার সদস্যরা

নোয়াখালী ।।

নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে সেবা প্রার্থী এক তরুণকে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কার্যালয়ে কর্মরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে।

মারধরের শিকার তরুণের নাম মো.আহসান হাবিব (২২)। সে উপজেলার কবিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মো.এনায়েত উল্যার ছেলে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌৗনে ১টার দিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে কবিরহাট পৌরসভা এলাকার বেশ কয়েকজন যুবক কবিরহাট উপজেলার আনসার ব্যাকে হামলার চেষ্টা করে। খবর পেয়ে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের ফেরত পাঠায়। এ ঘটনায় কবিরহাট পৌর এলাকায় উত্তোজনা বিরাজ করছে।

ভুক্তভোগী আহসান হাবিব অভিযোগ করে বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমি আমার বন্ধু মনির উদ্দিন সহ উপজেলা কার্যালয়ের যাই
ছোট ভাইয়ের জন্মনিবন্ধের নাম সংশোধন করার জন্য। এ সময় সেবা প্রার্থী লোকের সংখ্যা বেশি হওয়ায় আমাদের সিরিয়িালে লাইনে দাঁড়াতে হয়। একপর্যায়ে মনির উদ্দিন তার আরেকজন বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলা শুরু করেন। যে তুমি দেখ আমি জন্মনিবন্ধরে নাম সংশোধন করার জন্য এসে উপজেলা মাঠে লাইনে দাঁড়িয়েছি। এমন সময় আনসার সদস্য ইউনুস এসে তাকে মুঠোফোনে ভিডিও করার অভিযোগ তুলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমি আনসার সদস্যকে জানাই সে ভিডিও করেনি, ভিডিও কলে কথা বলেছে। কথাকাটাকাটির একপর্যায়ে আনসার সদস্য রনি এসে লাঠি দিয়ে আমার চোখে আঘাত করে আমাকে মারধর শুরু করে। কিছুক্ষণ পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে আমরা তার কক্ষে প্রবেশ করি। নির্বাহী কর্মকর্তাকে বিচার দিয়ে ফেরার পথে পুনরায় ইউএনও এর কক্ষে আনসার সদস্য ইউনুস ও রনি আমাকে মারধর করে। পরে ইউএনও তাদেরকে গালমন্দ করে আমাকে তার গাড়িতে করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পাঠায়।

অভিযুক্ত আনসার সদস্য ইউনুস ও রনিকে উপজেলা কার্যালয়ে গিয়ে পাওয় যায়নি। তাই অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য নেওয়াা সম্ভব হয়নি।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউুএনও) ফাতেমা সুলতানা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরা নিজেরা মাঠে মারামারি করেছে। আমার কক্ষে কাউকে মারধর করা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, তবে দুই আনসার সদস্যকে আর এখানে রাখা হবেনা। তাদেরকে জেলায় পাঠিয়ে দেওযা হবে। আহত তরুণকে আমি চিকিৎসার ব্যবস্থা করেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ।

ইউএনও’র কক্ষে তরুণকে পেটালেন আনসার সদস্যরা

আপডেট সময় : 12:12:59 am, Thursday, 22 September 2022