Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

আফগানিস্তানের বিপক্ষে হার ভারতের জন্য হবে ‘চূড়ান্ত বিপর্যয়’

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:49 pm, Wednesday, 3 November 2021
  • 303 বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে হার ভারতের জন্য হবে 'চূড়ান্ত বিপর্যয়'

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত আটটায় ভারত ও আফগানিস্তান মুখোমুখি হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে। দুই দলের জন্যই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ। ভারত জিতলে সেটা হবে ভারতের সেমিফাইনালে ওঠার লড়াইয়ের শুরু। আর আফগানিস্তান জিতে গেলে রশিদ খানদের সেমিফাইনালে ওঠা অনেকটাই সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।

কাল বাদে পরশু ভারতে দিওয়ালি, ভারতের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। পরপর দুই ম্যাচ হেরে কোনঠাসা ভারত, আলোচিত যে পাঁচটি কারণ

  • ক্রিকেট কোচ ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান পন্ট মনে করছেন, “ভিরাট কোহলি ও রাভি শাস্ত্রীর জন্য বড় ম্যাচ। আফগানিস্তানের সাথে হার হবে ভারতের জন্য চূড়ান্ত বিপর্যয়।”

  • নিজের টুইটার পাতায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ পন্ট লিখেছেন, “এখন সম্মানের জন্য খেলছে ভারত। ভক্তদের খুশি করতে দিওয়ালির আগে একটা জয় দরকার।”

  • ভারতে ক্রিকেট ভক্তরা মুখিয়ে আছে এখন একটা ম্যাচ জয়ের জন্য। টুইটার পাতা, ফেসবুক সবখানে ভারতের ক্রিকেট দল নিয়ে ঠাট্টা-মশকরা চলছে, চলছে আহাজারি।

  • একটা কঠিন সময়ের মুখোমুখি ভিরাট কোহলি এবং তার দল। ভিরাট কোহলির ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একটা জয়ের জন্য তীব্র বাসনার কথাই শোনা গেছে।

  • টি-টোয়েন্টি ইতিহাসের সেরা লেগ স্পিনারদের একজন রশিদ খান

ভারত তাদের প্রথম দুই ম্যাচ হারবে, টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার জন্য কঠিন সমীকরণের মুখোমুখি হবে এটা অনেকেই ভাবেননি। কিন্তু এখন ভিরাট কোহলি বলছেন, “আমি যেকোন জায়গা থেকে একটা ক্রিকেট ম্যাচ জয়ের উপায় বের করতে চাই।”

ভারতের সামনে এখন অনেক প্রশ্ন, তবে প্রথম প্রশ্নটাই আফগানিস্তান ক্রিকেট দল।

আফগানিস্তানের সাথে হার বিশ্বের অন্যতম এই ক্রিকেট শক্তির জন্য একটা ধাক্কাই হবে না, এটা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দেবে।

আফগানিস্তানের ক্রিকেটাররা পুরোপুরি সময়টা উপভোগ করতে চাইছেন। গুলবাদিন নাইব বলেছেন, “আফগানিস্তানে মাস দুয়েক আগেও যে অবস্থা ছিল তা থেকে এখন আমরা বেরিয়ে আসতে চাচ্ছি।”

“আমরা এখানে উপভোগ করছি। ভারত বড় দল। কিন্তু এটা টি-টোয়েন্টি ম্যাচ, যে কোনও কিছু হতে পারে।”

নাইব বলেছেন, প্রতিটি মুহূর্ত প্রতিটি ম্যাচ সর্বোচ্চ প্রয়াস দিয়ে খেলা এবং উপভোগ করাই আফগানিস্তানের লক্ষ্য।

ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মুরলি কার্তিক বলছেন, ভারত হেরেছে এটা ব্যাপার না। কিন্তু যে কায়দায় হেরেছে সেটা দৃষ্টিকটু।

তবে তিনি বলেছেন, “খেলাধুলা মানেই আশা। ভারতের এই দলটির সেই কোয়ালিটি আছে। আমি জানিনা ভারত কেন পারছে না। কিন্তু আশা রাখতেই হবে।”

আফগানিস্তান ইতোমধ্যে তিন ম্যাচ খেলেছে যেখানে স্কটল্যান্ড ও নামিবিয়ার সাথে জয় পেয়েছে, স্কটল্যান্ডের সাথে রীতিমতো ১৩০ রানের বড় জয় পেয়েছে। যার ফলে তাদের নেট রান রেট এখন ৩.০৯৭।

এই টুর্নামেন্টে আফগানিস্তানের মতো নেট রান রেট আছে শুধুই ইংল্যান্ডের। যারা এখনো কোনও ম্যাচ হারেনি।

এমন একটা অবস্থায় ভারতের নড়বড়ে একটা দল রশিদ খান, মুজিব উর রহমানদের মুখোমুখি হচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইশ সোধি ও মিচেল স্যান্টনার যেভাবে ভারতের ব্যাটসম্যানদের ভুগিয়েছে, রশিদ-মুজিব-নবীরা মুখিয়ে থাকবেন নিশ্চিত।

আফগানিস্তানের এই ম্যাচে হারানোর কিছু নেই, আর ভারত এই ম্যাচ জিতেও আকর্ণবিস্তৃত হাসি হাসতে পারবে না।

কারণ এরপর আফগানিস্তানের দিকেই তাকিয়ে থাকতে হবে, যাতে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়।

এই গ্রুপে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ইতোমধ্যে।

ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ড- এই তিনটি দল একটি জায়গা দখল করতে লড়ছে।

সূত্র: বিবিসি

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

আফগানিস্তানের বিপক্ষে হার ভারতের জন্য হবে ‘চূড়ান্ত বিপর্যয়’

আপডেট সময় : 04:13:49 pm, Wednesday, 3 November 2021