Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফতুল্লায় সংঘর্ষ, চকলেট বোমা বিস্ফোরণ; ৮ জন আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 11:29:56 am, Sunday, 11 January 2026
  • 67 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর এলাকায় নূর মেম্বারের বাড়ি সংলগ্ন জয়নালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মো. গিয়াস উদ্দিনের অনুসারী এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জয়নালের অনুসারীদের সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর অনুসারী, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি মো. ইউনুস মাস্টারের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ চারটি চকলেট বোমা বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযানে আকাশ (৩৬), জুয়েল (৪০), রিয়াজুল (২৮), মেহেদী হাসান দোলন (৩২), জিহাদ (১৫), রাজিব (৩৫), হানিফুর রশিদ (৪৯) ও মো. জয়নাল আবেদীন (৫০) নামের ৮ জনকে আটক করে।এ সময় জয়নালের বাড়ির সামনে একটি খালি জায়গা থেকে একটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ফতুল্লা থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফতুল্লায় সংঘর্ষ, চকলেট বোমা বিস্ফোরণ; ৮ জন আটক

আপডেট সময় : 11:29:56 am, Sunday, 11 January 2026