Dhaka , Saturday, 21 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আটোয়ারী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা আটক-৪।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:01:28 am, Tuesday, 3 September 2024
  • 186 বার পড়া হয়েছে

আটোয়ারী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা আটক-৪।।

খাদেমুল ইসলাম

পঞ্চগড় জেলা প্রতিনিধি।।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার সময় বাংলাদেশি এক পাচারকারীসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি-। পরে- তিনজনকে পরিবারের কাছে হস্তান্তর করলেও পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার -২ সেপ্টেম্বর- দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্ত এলাকার বন্দরপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের টহল দল।
পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ আটকের বিষয়টি সত্যতা স্বীকার করেন। 
আটক হওয়া ব্যক্তিরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া লাখেরাডা হুমটি গ্রামের শ্রী জগেস বর্মনের ছেলে লিটন বর্মন -২০- একই উপজেলার মাগুড়াপাড়া গ্রামের সাগর বর্মনের মেয়ে ঈশিতা রানী -১৮-সাগর বর্মনের আরেক মেয়ে সীমা রানী -২০-। তাদের সাথে আটক করা হয়েছে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের কালুয়া চন্দ্র বর্মনের ছেলে পাচারকারী শ্রী দেবনাথ বর্মন -৩০-।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার সময় উপজেলার গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪০৬-১১-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্দরপাড়া নামক স্থান থেকে বিজিবি টহল দল এক পাচারকারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। সকল প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাতে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবু মুসা মিঞা বলেন- বিজিবি চারজনকে থানায় নিয়ে আসে। পরে বিজিবি ও পুলিশ যৌথ ভাবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও পর্যালোচনা শেষে তিন তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর চেষ্টার কারণে বিজিবি বাদী হয় আটক শ্রী দেবনাথ বর্মনের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

আটোয়ারী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা আটক-৪।।

আপডেট সময় : 06:01:28 am, Tuesday, 3 September 2024