Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো?

অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:28:49 pm, Wednesday, 11 March 2026
  • 51 বার পড়া হয়েছে

চঞ্চল,

সরকারি চাকরির বিধিমালা তোয়াক্কা না করে অফিস চলাকালীন ব্যবসা পরিচালনা, জমি দখল এবং এক বৃদ্ধকে মারধরের অভিযোগে লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফেরদৌস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ভুক্তভোগী মোঃ শামসুল হক (৬০) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে এই লিখিত অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বিবাদী ফেরদৌস আলী সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও নিয়মিত অফিস ফাঁকি দিয়ে তিস্তা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘সুপ্রভাত ট্রেডার্স’ পরিচালনা করে আসছেন। এছাড়া স্থানীয়ভাবে পেশিশক্তি ব্যবহার করে বাদীর দোকান ঘর অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ মার্চ ২০২৬ তারিখে বাদী নিজ জমিতে হাঁসের খামার নির্মাণ করতে গেলে ফেরদৌস আলী ও তার দলবল বাধা প্রদান করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং বিবাদীর পিতা মোঃ সোলাইমান আলী তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। স্থানীয়দের হস্তক্ষেপে সে যাত্রায় রক্ষা পেলেও হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ ও সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী, অনুমতি ছাড়া ব্যবসা এবং শৃঙ্খলা ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ। বিবাদীর বিরুদ্ধে ব্যবসার ছবি ও আদালতের নথিসহ অভিযোগের অনুলিপি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধ ও মারধরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এদিকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ

অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : 03:28:49 pm, Wednesday, 11 March 2026