Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:47:06 pm, Sunday, 17 May 2026
  • 62 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

রাজধানীর পরিবেশ ও নগর ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের “১২টা বাজিয়ে গেছে” এবং এই সময়ে রাজধানীকে অন্তত ১৮ বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

আবদুস সালাম অভিযোগ করেন, পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি কথা বলেছেন, বাস্তবে তারা কার্যকর কোনো উন্নয়ন করতে পারেননি। বরং রাজধানীতে ট্রাফিক জট, হকার সমস্যা, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ আরও বেড়েছে।

তিনি বলেন, শুধু বক্তব্য দিলেই হবে না—সমস্যা সমাধানে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার ইতোমধ্যে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, মশার লার্ভা শনাক্ত করতে ১৫ দিনব্যাপী বিশেষ জরিপ কার্যক্রম চালানো হচ্ছে।

সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে পড়ে থাকা ভাঙা টেলিভিশনের কভার ও পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নাগরিক অসচেতনতাকেও বড় সমস্যা হিসেবে তুলে ধরেন আবদুস সালাম।

বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার সমালোচনা করে তিনি জানান, ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইন মাটির নিচে নেওয়ার কাজ চলছে।

ঢাকার খাল ও জলপথ ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় নিউমার্কেটের মতো নিচু এলাকায় দ্রুত পানি জমছে।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে বলেও জানান তিনি। ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।

শেষে তিনি বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে নাগরিক ও সিটি করপোরেশন—উভয় পক্ষকেই সমান দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম

আপডেট সময় : 07:47:06 pm, Sunday, 17 May 2026