Dhaka , Tuesday, 11 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

  • Reporter Name
  • আপডেট সময় : 03:49:24 pm, Tuesday, 4 August 2026
  • 19 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

ব্রাজিল জাতীয় দলে নেইমারের অধ্যায় শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর জাতীয় দলের হয়ে আর না খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

তবে এবার শুধু জাতীয় দল নয়, পুরো ফুটবল ক্যারিয়ার নিয়েই ভাবতে শুরু করেছেন নেইমার। মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনার কথা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নেইমার জানান, ডিসেম্বরে ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি শেষ হওয়ার পরই তিনি ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভাববেন।

নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। এখনই থামার কথা ভাবছি না। এমনকি কতদিন খেলা চালিয়ে যাব, সেটাও আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তির পুরো সময়টা শেষ করতে চাই এবং যতটা সম্ভব ভালোভাবে সান্তোসের জার্সির সম্মান রাখতে চাই। এরপর চুক্তি শেষ হলে ভাবব—সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, খেলা বন্ধ করে দেব, নাকি খেলা চালিয়ে যাব।’

সান্তোসের হয়েই পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেছিলেন নেইমার। নিজের প্রতিভা দিয়ে খুব অল্প সময়েই বিশ্ব ফুটবলের নজর কাড়েন তিনি। ২০১৩ সালে সান্তোস ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন।

বার্সেলোনাতেই ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান নেইমার। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে গড়ে তোলেন ভয়ংকর আক্রমণভাগ। ক্লাবটির হয়ে জেতেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক বড় শিরোপা।

২০১৭ সালে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজিতে যোগ দেন তিনি। ছয় মৌসুম ক্লাবটিতে খেললেও চোট ও নানা কারণে নিজের সেরা ছন্দ ধরে রাখতে পারেননি। তবে ২০২০ সালে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি।

এরপর থেকেই নেইমারের ক্যারিয়ারে শুরু হয় কঠিন সময়। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেও দীর্ঘমেয়াদি চোটের কারণে সেখানে মাত্র ছয়টি ম্যাচ খেলতে পেরেছেন ব্রাজিলিয়ান তারকা।

পরে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। তবে চোট ও ফিটনেসের সমস্যার কারণে আগের মতো ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

২০০৯ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা নেইমার এখন পর্যন্ত ক্লাব পর্যায়ে ৬৩৭টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ৩৭৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৩৪টি গোল।

এখন নেইমারের ফুটবল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি নতুন ক্লাবে যাবেন, সান্তোসেই থাকবেন নাকি ফুটবলকে বিদায় জানাবেন—সেই সিদ্ধান্ত তখনই জানা যাবে।

আর যদি শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নেন, তবে মাত্র ৩৪ বছর বয়সেই শেষ হয়ে যেতে পারে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভাবান ও আলোচিত এক তারকার বর্ণিল ক্যারিয়ার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

আপডেট সময় : 03:49:24 pm, Tuesday, 4 August 2026